কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১০:১৩ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কলারোয়া সীমান্ত থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ গ্রেপ্তার ১

গ্রেপ্তারকৃত আসামি নাম মো. ইব্রাহিম হোসেন। ছবি : কালবেলা
গ্রেপ্তারকৃত আসামি নাম মো. ইব্রাহিম হোসেন। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও বিপুল পরিমাণ গুলিসহ এক চোরাকাবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে কলারোয়া থানার চন্দনপুর ইউনিয়নের কাতপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি নাম মো. ইব্রাহিম হোসেন (৪০)। গ্রেপ্তারকৃত ইব্রাহিম যশোর জেলার শার্শা উপজেলার কায়বা গ্রামের মো. রমজান আলীর ছেলে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, কলারোয়া থানার আওতাধীন চন্দনপুর ইউনিয়নের কাতপুর সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে একজন চোরাকারবারি অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলারোয় থানার একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চোরাকাবরি ইব্রাহিম হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৩টি এয়ারগান ও বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কলারোয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১৭। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

কালবেলা/এসওআর/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

বেনাপোলে অবৈধ ইলিশের চালান আটক

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

পাহাড়ি ঢল ও স্লুইসগেটের অব্যবস্থাপনায় বেহাল চকরিয়ার সড়ক

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

তেল সংকটের গুজব, ফিলিং স্টেশনে উপচেপড়া ভিড়

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে বাংলাদেশ-ইইউ আলোচনা

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ‘সোলজারফিশ’

বর্ষায় বাড়ছে সাপের উপদ্রব, ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার হাসপাতালে ১৩ রোগী

ককরোচ পার্টির বিক্ষোভ / শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

১০

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

১১

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

১২

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

১৫

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

১৬

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

১৯

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

২০
X