মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১০:১৮ পিএম
অনলাইন সংস্করণ

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পায়নি ৩৭৮টি কলেজ। এ ছাড়া প্রথম ধাপে আবেদন করেও পছন্দের কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন শিক্ষার্থী। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৫ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী রয়েছে।

একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তির ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা যায়।

গত বুধবার (২০ আগস্ট) রাতে প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর সারা দেশের আট হাজার ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে (কলেজ ও আলিম মাদরাসা) একাদশ শ্রেণিতে কেন্দ্রীয়ভাবে ভর্তি করানো হচ্ছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৭৮টিতে ভর্তির জন্য একজন শিক্ষার্থীও পাওয়া যায়নি। সেখানে কেউ পছন্দক্রম দেয়নি।

প্রকাশিত ফলের তথ্যমতে, গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রথম ধাপে আবেদন নেওয়া হয়। এ সময়ের মধ্যে ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছে ১০ লাখ ৭৩ হাজার ৩১০ জন শিক্ষার্থী। তারা কলেজ পছন্দক্রম (চয়েজ) দিয়েছে ৫৯ লাখ ২৮ হাজার ৫৬৭টি।

অনলাইনে মোট আবেদনকারীর মধ্যে প্রথম ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১০ লাখ ৪৭ হাজার ৯৬২ জন।

কোনো কলেজ পায়নি ২৫ হাজার ৩৪৮ জন। যদিও যারা কলেজ পায়নি তাদের দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, যারা কলেজ পায়নি তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমাদের অনেক আসন রয়েছে। সবাই ভর্তির সুযোগ পাবে।

তবে যারা কলেজ পায়নি, তারা যেন দ্বিতীয় ধাপের আবেদনে গিয়ে নতুন কিছু পছন্দের কলেজ যোগ করে দেয়; একই সঙ্গে তারা যেন ১০টি পছন্দক্রম পূরণ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X