কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

জিএসটি গুচ্ছে শেষ ধাপে ভর্তি ১৯-২০ আগস্ট, ক্লাস শুরু ১ সেপ্টেম্বর

পুরোনো ছবি
পুরোনো ছবি

সাধারণ ও বিজ্ঞান প্রযুক্তি গুচ্ছভুক্ত (জিএসটি) ২৪ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর। এর আগে তৃতীয় বা শেষ ধাপে মেধা তালিকায় বিষয় পাওয়া শিক্ষার্থীদের আগামী ১৯ ও ২০ আগস্ট জিএসটি গুচ্ছের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য ও জিএসটির সমন্বিত ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির ১৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শনিবার (১৭ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ১৪ আগস্ট ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শিক্ষাজীবন নির্বিঘ্ন রাখার স্বার্থে গুচ্ছ ভর্তি পরীক্ষার অবশিষ্ট কার্যক্রম অতি দ্রুত সময়ের মধ্যে সম্পূন্নের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানায়। এরই পরিপ্রেক্ষিতে জিএসটির সমন্বিত ভর্তি কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, তৃতীয় ধাপে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ১৯ আগস্ট দুপুর ১২টা থেকে ২০ আগস্ট মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জিএসটির ওয়েবসাইটে তাদের নিজ নিজ আইডি ও পাসওয়ার্ডের মাধ্যমে লগইন করে অনলাইনে ৫ হাজার টাকা পরিশোধ করে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে পারবেন। পরবর্তীতে দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় মূল কাগজপত্র ও চূড়ান্ত ভর্তির অবশিষ্ট ফি জমা নিয়ে শিক্ষার্থীদের চূড়ান্তভাবে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিডনিতে পাথর হয়েছে কি না, বোঝার সহজ উপায়

বিএনপির আরও দুজনের প্রার্থিতা বাতিল

নতুন মোড়কে পুরোনো সিম, ঝুঁকিতে গ্রাহকের নিরাপত্তা

‘পাগল’ সাজে কে এগিয়ে— মাহি নাকি পায়েল?

প্রাপ্ত বয়সেও কেন ব্রণ হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন সমাধানের উপায়

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

ঢাবিতে ৫-দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

নোয়াখালীকে হারিয়ে লিটনদের প্রতিশোধ / তাওহীদ হৃদয়ে ম্লান নবীর ছেলের কীর্তি

ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

দ্বিতীয় বিয়ে ধর্মের ব্যাখ্যা / নারী অধিকারের নিঃশব্দ লড়াইয়ের গল্প ‘হক’

১০

খালেদা জিয়ার স্মরণে পাবনায় শোকসভা ও দোয়া মাহফিল 

১১

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত 

১২

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

১৩

সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর

১৪

অবশেষে ভিসা পাচ্ছেন সাকিবরা

১৫

মহিলা ভোটই জয়-পরাজয় নির্ধারণ করবে : সালাম

১৬

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৭

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

১৮

কী বার্তা দিচ্ছে মুশফিক-তাসকিনের দ্বন্দ্ব?

১৯

৪৭ আসনের সিদ্ধান্ত কবে, জানালেন এহসানুল মাহবুব

২০
X