খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১০:৪৬ এএম
অনলাইন সংস্করণ

১৬০ দিন পর ক্লাসে কুয়েট শিক্ষার্থীরা, মু‌খর ক্যাম্পাস

পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কুয়েট শিক্ষার্থীরা অবশেষে ক্লাসে ফিরেছেন। ছবি : কালবেলা
পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর কুয়েট শিক্ষার্থীরা অবশেষে ক্লাসে ফিরেছেন। ছবি : কালবেলা

দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা অবশেষে ক্লাসে ফিরেছেন। মঙ্গলবার (২৯ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে।

গত ২৭ জুলাই নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালীর দায়িত্ব গ্রহণের পরপরই শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন তিনি। আলোচনার ভিত্তিতে ক্লাস চালুর বিষয়ে একমত পোষণ করেন সবাই।

উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মতিতেই সিদ্ধান্ত হয়েছে—ক্লাস ও তদন্ত কার্যক্রম একসঙ্গে চলবে। সে অনুযায়ী মঙ্গলবার থেকে নিয়মিত ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।’

তবে শিক্ষক সমিতি জানিয়েছে, দুই সপ্তাহের মধ্যে শিক্ষক লাঞ্ছনার ঘটনার বিচার সম্পন্ন করতে হবে। আপাতত ক্লাস বর্জনের কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেন।

বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের অচলাবস্থায় চরম ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা। এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় পাঁচ মাস বন্ধ থাকায় শুধু একাডেমিক ক্ষতিই নয়, মানসিকভাবেও আমরা বিপর্যস্ত হয়ে পড়ি। ল্যাব, প্রজেক্ট, রিসার্চ—সব থমকে ছিল। সেশনজটের ভয়াবহতা বাড়ছে, ক্যারিয়ারের পরিকল্পনাও এলোমেলো হয়ে গেছে।

তবে ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা কিছুটা স্বস্তি অনুভব করছেন। আরেক শিক্ষার্থী বলেন, অনেকদিন পর আবার ক্যাম্পাসে ফিরতে পারব—এই অনুভূতি ভাষায় বোঝানো কঠিন। আশা করছি, এখন থেকে সব স্বাভাবিকভাবেই চলবে।

শিক্ষক লাঞ্ছনার ঘটনাকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারি মাসে কুয়েটের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ ১৬০ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। অবশেষে মঙ্গলবার সেই অচলাবস্থা কাটিয়ে আবার প্রাণ ফিরল কুয়েট ক্যাম্পাসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X