জবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

নাসা স্পেস অ্যাপস প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন জবি

স্পেস অ্যাপ ২০২৪ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়নরা। ছবি : সংগৃহীত
স্পেস অ্যাপ ২০২৪ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়নরা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা আয়োজিত নাসা স্পেস অ্যাপ ২০২৪ প্রতিযোগিতায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

শনিবার (০৫ অক্টোবর) রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) এবং অনলাইনে একসঙ্গে শুরু হওয়া নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বের ফলাফল ঘোষণা করা হয়। এতে ঢাকা বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

জবির টিম কোয়ান্টাম ভয়েজার স্যাটেলাইট ট্র্যাক করার জন্য একটি অ্যাপ তৈরি করে। এটি ব্যবহারকারীকে নোটিশ পাঠাবে যখন স্যাটেলাইট তাদের জমির উপরে দিয়ে চলে যায়। ব্যবহারকারী সহজেই সেই স্যাটেলাইটের (ল্যান্ডস্যাট) ডেটা ডাউনলোড করতে এবং সহজেই বিশ্লেষণ করতে পারবে।

কোয়ান্টাম ভয়েজার টিমের সদস্য ছিলো জবি কম্পিউটার সাইন্সে বিভাগের মুয়াম্মার তাজওয়ার আসফি, নাহিদ রায়হান, জাহাঙ্গীর হোসেন, ফারহান মাসুদ সোহাগ, এবং ইউসুফ হাসান সিফাত।

টিমের সদস্য মুয়াম্মার তাজওয়ার আসফি তার অনুভূতি ব্যক্ত করে বলেন, এটি ছিল আমাদের প্রথমবার নাসা স্পেস অ্যাপস এ অংশগ্রহণ করা এবং এটি আমাদের দলের জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। শুরু থেকেই আমাদের উল্লেখযোগ্য কিছু অর্জন করার দৃঢ় ইচ্ছা ছিলো। সত্যি কথা বলতে আমরা কখনোই আশা করিনি ঢাকা বিভাগে সবচেয়ে কঠিন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবো। এই জয় আমরা উৎসর্গ করছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য। আমাদের পরবর্তী লক্ষ্য হল নাসা স্পেস অ্যাপস ২০২৪ এর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া।

উল্লেখ্য, বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানের উদ্ভাবনী উদ্যোগ খুঁজে বের করা করতে আয়োজিত নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও কুমিল্লার শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা ৫০০ প্রকল্পকে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সেরা ৫০ প্রকল্প নিয়ে ঢাকায় সরাসরি এবং বাকি ৪৫০টি প্রকল্প নিয়ে অনলাইনেন অনুষ্ঠিত হয়েছে ২০২৪ এর দুইদিনব্যাপী নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ হ্যাকাথন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X