কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের বিকল্প নেই : বাউবি উপাচার্য

‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা
‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠান। ছবি : কালবেলা

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এই প্রশিক্ষণ কর্মশালা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-কর্মকর্তাদের জন্য হওয়া উচিত। প্রতিটি স্তরের কর্মকর্তাদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

সোমবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, কর্মশালার রিসোর্স পারসন অত্যন্ত দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে অংশগ্রহণকারী কর্মকর্তাদের ‘আধুনিক অফিস ব্যবস্থাপনা’ বিষয়ে যে প্রশিক্ষণ প্রদান করেছেন তা কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক অধ্যাপক ড. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস ও কর্মশালার রিসোর্স পারসন সাবেক অতিরিক্ত সচিব মো. আলাউদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জহির রায়হান। অনুষ্ঠানে আইকিউএসির অতিরিক্ত পরিচালক খান মনোয়ারুল ইসলামসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথার পেছনের অংশে ব্যথা হয় কেন, এটি কীসের ইঙ্গিত?

আদ-দ্বীন হাসপাতাল ছাড়লেন ১৭৩ রোগী, ভর্তি বন্ধ

বাজেটে এত বড় ছাড় অতীতে দেখতে পাইনি : মির্জা ফখরুল

ওসমানীনগরে আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারবিরোধী তৎপরতার অভিযোগ

‘বাংলাদেশের মেধা পাচার হয়ে যাচ্ছে’

ভারতে সম্পত্তির মামলায় হেরে প্রকাশ্যে বাবাকে হত্যা করল ছেলে 

৮৯ দিনে হাম ও উপসর্গে ৬৪৩ জনের মৃত্যু 

সরকারি কর্মকর্তাদের আয় বাড়লে দুর্নীতি কমবে : অর্থমন্ত্রী

২০২৬ সালের সবচেয়ে নিরাপদ ৫ দেশ

চলতি বছরই আসছে ‘সুড়ঙ্গ-২’ সিক্যুয়েল

১০

টাকা দিয়েও খেলা দেখা যাচ্ছে না, টফি-বায়োস্কোপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

১১

একই আকাশ-বাতাস, একই জল তরঙ্গ, আমরা মিলেমিশে কাজ করব : দীনেশ ত্রিবেদী

১২

প্রচারে আসছে নতুন ধারাবাহিক 'গ্রামের নাম সুন্দরপুর'

১৩

বিএনপি বাংলাদেশকে বিশ্বদরবারে মর্যাদার আসনে নিয়ে যাবে : ড. মঈন খান

১৪

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আগুন, চিকিৎসা সরঞ্জামের গুদাম পুড়ে ছাই 

১৫

তামিমকে টপকে গেলেন বিজয়, মোহামেডানের ইনিংসে যত রেকর্ড

১৬

বাজেটে অর্থনৈতিক সংস্কার সম্ভব নয় : নাহিদ ইসলাম

১৭

৫০০ হাত পতাকা তৈরি করে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শিগগিরই ৫ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরতের সিদ্ধান্ত হবে: গভর্নর

১৯

বাইরে তপ্ত রোদ, স্কুলের টিনের চালে ঝুম বৃষ্টি!

২০
X