কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয়ে ‘প্রশাসক’ নিয়োগ দিল সরকার

সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ছবি : সংগৃহীত
সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বেসরকারি সাউদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উপাচার্য পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল, যার ফলে শিক্ষা কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। অবশেষে এই শূন্যস্থান পূরণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্যের পরিবর্তে ‘প্রশাসক’ নিয়োগ দিয়েছে।

সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. ফারুককে এই পদে নিয়োগ দিয়ে রোববার (২৫ মে) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রজ্ঞাপনে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩৫ (৭) উল্লেখ করে বলা হয়েছে, চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে প্রশাসক নিয়োগ দেওয়া হলো।

তাকে ৪টি শর্তে প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে : এটি একটি সাময়িক নিয়োগ এবং রাষ্ট্রপতি ও আচার্য যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক বেতন-ভাতা প্রাপ্য হবেন। প্রশাসক হিসেবে মো. ফারুককে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক ও উন্নত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে বলা হয়েছে, যা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সুপারিশের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর বাস্তবায়ন করতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৬ মার্চ অধ্যাপক মো. মোজাম্মেল হককে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। ২০২৪ সালের ১ এপ্রিল তার মেয়াদকাল শেষ হওয়ার কথা থাকলেও, মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে বিশ্ববিদ্যালয় থেকে অপসারণ করা হয়। এরপর থেকে উপাচার্যের পদটি শূন্য ছিল এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষকে উপাচার্যের চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X