বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ভর্তির ফল আজ, ভর্তি শুরু কাল

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা আজ প্রকাশ করা হবে। বুধবার (১৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হবে। মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের কার্যক্রম শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) থেকে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে (nu atmf Roll No টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠিয়ে) ফল জানা যাবে। একইদিন রাত ৯টা থেকে ফল প্রকাশ করা হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions)

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ যদি ইতিমধ্যে মাস্টার্স (নিয়মিত অথবা প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যেকোনো শিক্ষাবর্ষে) ভর্তি হয়ে থাকেন, তবে তাকে অবশ্যই ২৫ জুনের মধ্যে আগের ভর্তি বাতিল করে নতুনভাবে ভর্তি হতে হবে। না হলে দ্বৈত ভর্তি হিসেবে গণ্য হয়ে তার রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে।

ভর্তির সময়সূচি অনুযায়ী, ১৮ জুন থেকে ২৯ জুন পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। ফরম পূরণ শেষে এর প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে। ফরম পূরণের জন্য অ্যাপ্লিকেশন লগইন অপশন থেকে মাস্টার্স (রেগুলার) লগইন লিংকে গিয়ে নির্ধারিত রোল ও পিন দিয়ে প্রবেশ করতে হবে।

মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি ফরম ও রেজিস্ট্রেশন ফি বাবদ ৮৩৫ টাকা সংশ্লিষ্ট কলেজে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৯ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। আর কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত মোবাইল ব্যাংকিং পদ্ধতি বা সরাসরি পেমেন্টের মাধ্যমেই টাকা জমা দিতে হবে।

এরপর কলেজ কর্তৃপক্ষ ১ জুলাইয়ের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও ছবি যাচাই করে অনলাইনে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে। কোনো শিক্ষার্থীর তথ্য বা ছবিতে গড়মিল বা অসঙ্গতি দেখা গেলে তাকে ভর্তি না করে বিষয়টি লিখিতভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র বরাবর জানাতে হবে।

আবার, ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বাবদ আদায় করা ৮৩৫ টাকা সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাব নম্বরে জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত। এ জন্য কলেজ কর্তৃপক্ষকে অ্যাডমিশন পেমেন্ট ইনফো (মাস্টার্স রেজি.) অপশন থেকে পেস্লিপ ডাউনলোড করে কাছের সোনালী ব্যাংকে জমা দিতে হবে।

অন্যদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ১ জুলাই ২০২৫ তারিখ থেকে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে বলেও জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X