রংপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র-জনতার ওপর হামলা, বেরোবির কর্মচারী আপেল গ্রেপ্তার

গ্রেপ্তার বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী পারভেজ আপেল। ছবি : কালবেলা
গ্রেপ্তার বেরোবির প্রক্টর অফিসের কর্মচারী পারভেজ আপেল। ছবি : কালবেলা

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মচারী পারভেজ আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলার এজাহারভুক্ত ৫০ নম্বর আসামি।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে দিকে রংপুর নগরীর দর্শনা এলাকা থেকে তাজহাট থানা পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মোসাদ্দেকুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর পারভেজ আপেলকে থানায় নেওয়া হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

গত বছরের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী আন্দোলনের অংশ হিসেবে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন। এ সময় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ নেতাকর্মী, কিছু কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগতরা লাঠি, রড, ছুরি, রামদা, কিরিচ ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালান। পুলিশেরও গুলি চালানোর অভিযোগ রয়েছে। সিসিটিভি ফুটেজে পারভেজ আপেলকে শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল ছুড়তে দেখা যায়।

গত ৬ মে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদ বাদী হয়ে তাজহাট থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। মামলায় বিশ্ববিদ্যালয়ের ৭১ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী এবং অজ্ঞাত পরিচয় ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়।

মামলার সংক্ষিপ্ত এজাহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আসামিরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ ও ধ্বংসযজ্ঞ সংঘটিত করেন। ১১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদের ওপর আক্রমণ করা হয়। ১৬ জুলাই পুলিশ ও বহিরাগত অজ্ঞাতনামা ৮০ থেকে ১০০ জন আসামি আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলি, লাঠিসোঁটা, রড, ছুরি, রামদা, কিরিচসহ আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা করেন। পুলিশও নিরস্ত্র ছাত্রদের হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি গুলিবর্ষণ করে।

নগরীর তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের করা মামলায় গ্রেপ্তার কর্মচারী আপেলকে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রুত পদায়নসহ তিন দফা দাবি প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

রাজেন্দ্রপুরে বনভোজনের বাস উল্টে ২০ শিক্ষার্থী আহত

নারী ও শিশু নির্যাতন মামলার জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

আইসিসির মাসসেরার দৌড়ে তাইজুল-মুশফিক

আদালতে আত্মসমর্পণ করলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক

কুষ্টিয়ায় হত্যা মামলা : হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ ইমার্জিং-এর দ্বিতীয় ওয়ানডে

অভিবাসনবিরোধী আন্দোলনে উত্তাল বেলফাস্ট, গাড়ি-বাড়িতে আগুন-ভাঙচুর

ফেসবুক লাইভে ছাত্রদলের বিরুদ্ধে হামলাচেষ্টার অভিযোগ সেই মাহদীর

১০

শঙ্কা টিআইবির / মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থায় পরিণত হতে পারে

১১

সম্মিলিত ইসলামী ব্যাংকের ৬ষ্ঠ বোর্ড সভা অনুষ্ঠিত

১২

গর্ভে ধারণ করা সন্তানের নতুন বিল্ডিংয়ে ঠাঁই নেই বৃদ্ধা মায়ের

১৩

আকিজ রিসোর্স নিয়ে এলো ‘মেডিপ্লেক্স’

১৪

বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে? জেনে নিন দুই দলের সূচি

১৫

চানখাঁরপুলে দুই বাসের মাঝে চাপা পড়ে ডিস্ট্রিবিউটরের মৃত্যু

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার এক

১৭

লাশ পচনে প্রথমবার জানা যায়নি সালমানের মৃত্যুর কারণ, তোলা হচ্ছে ফের

১৮

জেনায় লিপ্ত ব্যক্তির তাওবা কবুল হয় কি?

১৯

ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ ঘোষণা ট্রাম্পের

২০
X