জবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

উৎসবমুখর হয়ে উঠেছে জবি শিবিরের মৌসুমি ফল উৎসব 

মৌসুমি ফল উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি : কালবেলা
মৌসুমি ফল উৎসব উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি : কালবেলা

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মৌসুমি ফল উৎসব শুরু হয়েছে। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে তাদের এই ব্যতিক্রমী আয়োজন। উৎসবমুখর পরিবেশে চলছে এই ফল উৎসব।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ফল উৎসব উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করেছে তারা। দিনব্যাপী এই উৎসব চলবে বলে জানান আয়োজকরা।

এ বিষয়ে জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে এ উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসের ব্যবস্থা করা হয়েছে। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, শিবিরের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি, এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগগুলো দেখেও অন্যান্য ছাত্র সংগঠনগুলো শিক্ষার্থীদের জন্য কাজ করবে।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন, ছাত্র হল ১ এর প্রোভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকেই বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ফল উৎসবে অংশগ্রহণ করতে দেখা যায়। বাংলা বিভাগের এক শিক্ষার্থী বলেন, উন্মুক্ত পরিবেশে সব শিক্ষার্থীর জন্য এই আয়োজন অনেক মুগ্ধ করেছে। নিশ্চয়ই শিবিরের এই উদ্যোগ ব্যতিক্রম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতিকে বিকল্প পথ হিসেবে গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১১

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১২

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১৩

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৪

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৫

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৬

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৭

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৮

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৯

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

২০
X