জবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

সংবাদ সংগ্রহে অসহযোগিতার অভিযোগ জবি রেজিস্ট্রারের বিরুদ্ধে

জবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন। ছবি : সংগৃহীত
জবি রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন। ছবি : সংগৃহীত

সংবাদ সংগ্রহে অসহযোগিতার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিনের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

জাগো নিউজের প্রতিনিধি মো. তৌফিক হোসেন জানান, বৃহস্পতিবার (০৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারে কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) গঠনতন্ত্র প্রণয়নের বিষয়ে বক্তব্য চাওয়া হয়। তিনি কোনো জবাব না দিয়ে বলেন, ‘লিখিত দাও’।

এর আগের দিন সংবাদের জন্য বক্তব্য নিতে বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি জান্নাতুন নাইম একাধিকবার কল দেন। তবে ফোন রিসিভ করেন একজন সহকারী রেজিস্ট্রার। ফোন ধরে তিনি বলেন, ‘স্যার আছেন, তবে ব্যস্ত।’

একই পরিস্থিতির শিকার হন কালবেলার তানজিম মাহমুদও। জবি ছাত্রী অবন্তিকার আত্মহত্যার তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে গেলেও তাকে ‘লিখিত দিতে’ বলেন রেজিস্ট্রার। এ সময় কিছুটা কটূক্তি করার অভিযোগও করেন এই সাংবাদিক। বলেন, ‘আমি কালবেলার রিপোর্টার পরিচয় দিলে তিনি বলেন কালবেলা বা সকালবেলা যেই হও পরে আসো।’

দ্য ডেইলি স্টার পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের সঙ্গেও একই ধরনের আচরণ ও নানাভাবে হয়রানি করেন রেজিস্ট্রার। তিনি বলেন, আমি তথ্য অধিকার আইনে শিক্ষকদের বিষয়ে তথ্য নিতে আবেদন করেছিলাম। সাড়ে তিন মাস তিনি আমাকে ঘুরিয়েছে। ফোন দিলে ধরেন না। সাড়ে তিন মাস পরে তিনি আংশিক তথ্য দেন। এখন তিনি আর আমার ফোন রিসিভ করেন না।

এসব অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, প্রশাসনের সবাই সকাল-সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকেন। সবাই তো সমান হয় না। তার সঙ্গে আমি এ ব্যাপারে কথা বলব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণের ব্যবস্থা করে দিলেন প্রধানমন্ত্রী

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

প্রথমবার ১২ পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করল ভারত

ছুরিকাঘাতে লাদেন নিহত

বাজেটে পে-স্কেল নিয়ে বড় সুখবর

১০

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

১১

পূর্ণিমাকে নিয়ে শাবনূর বললেন ‘আমাদের দা-কুড়াল সম্পর্ক না’

১২

দেশে নিবন্ধিত সিমের পরিমাণ জনসংখ্যার দ্বিগুণ

১৩

কুয়েতে গৃহকর্মী নিয়োগ : ১০ দেশের তালিকা প্রকাশ 

১৪

রামিসার ডেথ রেফারেন্সসহ পূর্ণাঙ্গ রায়ের নথি উচ্চ আদালতে

১৫

সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না : বিরোধীদলীয় নেতা

১৬

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ

১৭

সাভার পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা

১৮

প্রিয়জন হারানোর শোকে কাতর ব্যক্তিকে এই ৭ কথা বলা উচিত নয়

১৯

২০২৫ সালে যুদ্ধে নিহত হয়েছেন প্রায় আড়াই লাখ মানুষ

২০
X