বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ  মিছিল

সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ  মিছিল। ছবি : কালবেলা
সোহাগ হত্যার প্রতিবাদে বাঙলা কলেজ ছাত্রদলের বিক্ষোভ  মিছিল। ছবি : কালবেলা

রাজধানীর মিটফোর্ড হাসপাতাল চত্বরে চাঁদ মিয়া ওরফে সোহাগকে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। এই নির্মম হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে বাঙলা কলেজ ছাত্রদলের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) দুপুরে কলেজের প্রধান ফটক থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মূল ফটকে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত নেতাকর্মীরা ‘চাঁদাবাজি বন্ধ করো’, ‘সোহাগ হত্যার বিচার চাই’, ‘সন্ত্রাসী শাসনের অবসান চাই’ ইত্যাদি স্লোগানে কলেজ এলাকা প্রকম্পিত করে তোলেন।

সমাবেশে বাঙলা কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোখলেছুর রহমান বলেন, ‘সোহাগ ভাই জীবনের বিনিময়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, দেশে সন্ত্রাস ও চাঁদাবাজির রাজত্ব কতটা ভয়াবহ। আমরা সুষ্ঠু তদন্ত ও দ্রুততম সময়ের মধ্যে খুনিদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। নইলে ছাত্রসমাজ কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে।’

ছাত্রদলের সদস্য সচিব হাফিজুর রহমান হাফিজ বলেন, ‘আজ দেশে যারা সত্য কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের নির্মম পরিণতি হচ্ছে সোহাগ ভাইয়ের মতো হত্যা। আমরা এই হত্যা ও চাঁদাবাজির রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে বদ্ধপরিকর। ছাত্রদল কখনো অন্যায়ের সঙ্গে আপস করবে না।’

নেতারা আরও অভিযোগ করেন, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী, কেউই আজ নিরাপদ নয়। সরকারের পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে চাঁদাবাজি ও হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। বক্তারা অবিলম্বে সোহাগ হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিতের জোর দাবি জানান।

বিক্ষোভ শেষে নেতাকর্মীরা কলেজ প্রাঙ্গণে ফিরে গিয়ে ঘোষণা দেন, দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি চলতে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ব্যাংক দখলের দীর্ঘ আলোচনা জাতি প্রত্যাশা করে না : গাজী আতাউর

ব্যবসায়ীদের সুবিধা ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব পাচ্ছে ২০২৬-২৭ বাজেট

এক নজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর চূড়ান্ত সূচি

পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতি

ছাত্রশিবির নেতাকে গুম / সোহায়েলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে ৩ মাস সময় পেল প্রসিকিউশন 

ওমান উপকূলে তেলবাহী জাহাজে আগুন, নিখোঁজ ২ ক্রু

চট্টগ্রাম-কক্সবাজার দূরত্ব কমবে ৩৫ কিমি

পদত্যাগ করলেন মমতার দলের আরও এক এমপি

পাঁচ ঘণ্টা পর ঢাকা-জামালপুর রুটে স্বাভাবিক ট্রেন চলাচল

ভূরুঙ্গামারীতে বাস চলাচল বন্ধ

১০

হাম উপসর্গে ঝরল আরও ৮ শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৩৯

১১

মাকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ টয়লেটে লুকিয়ে রাখেন ছেলে

১২

মালয়েশিয়ায় ৮৪ পাসপোর্টসহ দুই দালাল গ্রেপ্তার 

১৩

পদ হারালেন ইউপি প্যানেল চেয়ারম্যান

১৪

সবচেয়ে সুখী সম্পর্কের মানুষেরা প্রতি সপ্তাহে যে ৫ কাজ করেন

১৫

মানবতাবিরোধী অপরাধ / ইনু, হানিফ ও চঞ্চল সরকারের বিরুদ্ধে রায় যেকোনো দিন

১৬

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

১৭

ঢাবি মিলিনিয়াম ব্যাচের আহ্বায়ক করিম, সদস্যসচিব রিপন

১৮

চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

১৯

নেহরুর রেকর্ড ভেঙে ভারতের দীর্ঘতম মেয়াদের প্রধানমন্ত্রী মোদি

২০
X