মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১২:১৮ এএম
আপডেট : ১৮ জুলাই ২০২৫, ০১:০১ এএম
অনলাইন সংস্করণ

র‍্যাগিংয়ের ঘটনায় ১২ শিক্ষার্থী বহিষ্কার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) র‍্যাগিংয়ের অভিযোগে ১২ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের প্রত্যেককে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রক্টরিয়াল বডির সুপারিশ এবং শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে সাতজন মার্কেটিং বিভাগ এবং পাঁচজন নৃবিজ্ঞান বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রেজিস্ট্রার আরও বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় বাংলা ও নৃবিজ্ঞান বিভাগের জন্য একটি এবং মার্কেটিং বিভাগের জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বহিষ্কৃত শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক, বিভাগীয় প্রধান ও ছাত্র উপদেষ্টার কাছ থেকে মুচলেকা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে তারা এমন কর্মকাণ্ডে জড়িত না হয়।

উল্লেখ্য, গত ২ জুলাই মার্কেটিং বিভাগ এবং ৬ জুলাই নৃবিজ্ঞান বিভাগে ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে নিজ নিজ বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X