বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার ‘Higher Study 360˚’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে দিনব্যাপী আয়োজিত এ সেমিনারে বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এ বছর বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া ২৫ শিক্ষার্থীকে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. একেএম রাশিদুল আলম এবং ক্লাবের প্রধান উপদেষ্টা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান দীপু এবং ক্লাবের কো ফাউন্ডার আবু সায়েম রিমন।

সেমিনারে আইইএলটিএস প্রস্তুতির বিষয়ে একটি মাস্টারক্লাস পরিচালনা করে আইডিপি বাংলাদেশ এডুকেশন ইউএসএর সোহেল ইকবাল অ্যাপলিকেশন প্রসেস এবং এসওপি রাইটিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার অভিজ্ঞতা শেয়ার করেন।

হায়ার স্টাডি ক্লাবের প্রেসিডেন্ট মো. শাহিদুজ্জামান সরকার শাওন বলেন, উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে ভয় পাওয়া এবং পর্যাপ্ত তথ্যের অভাব। এই প্রোগ্রাম একদিকে যেমন শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন দেখায়, সাহস জোগায়, তেমনি পুরো দিনের আলোচনায় উচ্চশিক্ষার একটি পরিপূর্ণ গাইডলাইন দেয়। প্রতি বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে উচ্চশিক্ষায় গমন বাড়ছে, এ ক্ষেত্রে হায়ার স্টাডি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল- দৈনিক কালবেলা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন, এনটিভি অনলাইন এবং নলেজ পার্টনার হিসেবে ছিল এডুকেশনইউএসএ এবং আইডিপি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হায়ার স্টাডি ক্লাব প্রতি বছরই বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, আইইএলটিএস ও জিআরই প্রস্তুতির সহায়ক সেশন, স্কলারশিপ ও ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন সংক্রান্ত ওয়ার্কশপ আয়োজন করে থাকে। ক্লাবটি প্রতিষ্ঠার পর থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১০

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৩

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৪

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৫

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৬

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৭

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৮

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৯

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

২০
X