বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

রাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ

রাকসু ভবন। ছবি : কালবেলা
রাকসু ভবন। ছবি : কালবেলা

রাকসু নির্বাচনকে সামনে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১২৭ জন। এর মধ্যে নারী ভোটার ৩৮ দশমিক ৫৫ শতাংশ এবং পুরুষ ভোটার ৬১ দশমিক ৪৫ শতাংশ।

বুধবার (০৬ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. আমজাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খসড়া ভোটার তালিকায় শের-ই বাংলা হলে ৯৭২, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭, নবাব আব্দুল লতিফ হলে ৮১৭, আমীর আলী হলে ৯৮৮, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ ও শহীদ হবিবুর রহমান হলে ২ হাজার ৩৯৮ জন ভোটার রয়েছেন।

এ ছড়া মতিহার হলে ১ হাজার ৬১৮, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭, বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।

তাছাড়া ছাত্রী হলগুলোতে মুন্নুজান হলে ২ হাজার ৭, রোকেয়া হলে ১ হাজার ৮১৬, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪, রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ এবং জুলাই-৩৬ হলে ২ হাজার ১৫৩ জন ভোটার রয়েছেন।

গত ২৮ জুলাই রাকসু নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তপশিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত রাকসু নির্বাচন। এরই ধারাবাহিকতায় বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X