জবি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নারী শিক্ষার্থীদের পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য জবি ছাত্রদল নেতার, সমালোচনার ঝড়

ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ও তার ভাইরাল পোস্ট। ছবি : কালবেলা
ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন ও তার ভাইরাল পোস্ট। ছবি : কালবেলা

ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সদস্যদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে।

শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার এক মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে।

ফেসবুক পোস্টে তিনি ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাবি শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাতের ছবি যুক্ত করে ব্যঙ্গাত্মক পোস্ট করেন। সেই পোস্টে এক মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করেন। এ ছাড়াও আরেকটি মন্তব্যের উত্তরে তিনি বলেন, ‘লুঙ্গীর তলেও (অশ্লীল শব্দ)...। আমাদের পর্দায় সমস্যা না সার্কাসে সমস্যা। বুজিপার পারিচো গেদা।’

তার এসব মন্তব্যকে ঘিরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে শামসুল আরেফিনের মন্তব্যের নিন্দা জানান তারা।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব নিজের ফেসবুক পোস্টে লিখেন, ‘এই হলো রাজনীতি, ছি‌: মুখে থু!’

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা লিখেন, তথাকথিত প্রগতিশীল নারীবাদীরা এখন কই গেছে? এসব নিয়ে তো তাদের কোনো আওয়াজ দেখছি না। নাকি দাড়িওয়ালা পুরুষ আর হিজাব পরিহিত নারীকে নিয়ে যাচ্ছে তাই বলা বৈধ? এই কমেন্টের মাধ্যমে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে। ইসলামপন্থিদের যতই থামিয়ে দিতে চান, যতই গালি দেন তারা কিন্তু থেমে যাবে না। কোরআনের একটা আয়াত মনে করিয়ে দেই, তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহও কৌশল অবলম্বন করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশল অবলম্বনকারী।

জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম প্রতিবাদ জানিয়ে ফেসবুক পোস্টে লিখেন, ‘নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে এমন কটূক্তিমূলক কথা বলা জাহেলিয়াতের চরমতম বহিঃপ্রকাশ। পর্দা করা মুসলিম নারী শিক্ষার্থীদের নিয়ে কোনো মুসলিম পরিবারের মানুষ এমন মন্তব্য করতে পারে না। নৈতিকতাবিবর্জিত মানুষের মতো আচরণ একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতার মুখে বেমানান। বামদের আদর্শে উজ্জীবিত হয়ে যারা নিজেকে নব্য ইসলামবিদ্বেষী প্রমাণ করতে চায় তাদের জানা উচিত এদেশে ইসলামের শিকড় অনেক গভীরে।’

এদিকে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন এক কমেন্টে সমালোচনার জবাব দিয়ে বলেন, পর্দার প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার বক্তব্য ভিসি মহোদয়ের হিপোক্রেসির ওপর।একদিকে রাজনীতি প্রমোট করেন, অন্যদিকে নিষিদ্ধ। নারী ও তার ধর্মীয় স্বাধীনতায় আমার আজন্ম শ্রদ্ধা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X