বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ০৩:০৬ এএম
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৩১ এএম
অনলাইন সংস্করণ

বিসিএসে স্বতন্ত্রভাবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যাডার বহাল রাখার দাবি

রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভকালে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভকালে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিসিএস শিক্ষা ক্যাডারের অন্তর্ভুক্ত রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অন্য কোনো বিভাগকে অন্তর্ভুক্তির উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে স্বতন্ত্রভাবে ক্যাডার বহাল রাখার দাবি জানানো হয়। শিক্ষার্থীরা জানান, পিএসসির এই উদ্যোগ যাতে বাস্তবায়ন না হয় এ লক্ষ্যে রোববার (১০ আগস্ট) সকাল ১০টায় শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান বলেন, পিএসসির ভেতরে কিছু লোক তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য শিক্ষা ক্যাডারে অন্য ডিপার্টমেন্টের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে একসঙ্গে করছে, যেটি সম্পূর্ণ প্রহসনমূলক। এমন সব ডিপার্টমেন্টের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞানকে একীভূত করা হচ্ছে যাদের সঙ্গে আমার পাঠ্যসূচির অনেক বিষয়ের মিল নেই। পিএসসি সম্পূর্ণ গোপনভাবে এই কাজ করছে যেখানে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি।

তিনি বলেন, লোকপ্রশাসন ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সঙ্গে যদি আমাদের যুক্ত করা হয় তাহলে তো তাদের থাকার দরকার নেই। বিষয়টি তাহলে ডেন্টালের ডাক্তার মেডিকেল সেবা দিচ্ছে—এরূপ হয়ে দাঁড়াবে, যেটি সম্পূর্ণ অযৌক্তিক।

এসময় পরবর্তী কর্মসূচি ঘোষণা করে বিভাগের শিক্ষার্থী আবু সুফিয়ান বলেন, পিএসসি সম্পূর্ণ আত্মঘাতী সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যেখানে তারা আমাদের অধিকার ক্ষুণ্ন করছে। আগামীকাল (রোববার) সকাল ১০টায় শাহবাগে আমরা এর প্রতিবাদে ব্লকেড কর্মসূচি পালন করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X