দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে অর্থ আত্মসাতের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

পবিপ্রবিতে তদন্তে যায় দুদক। ছবি : কালবেলা
পবিপ্রবিতে তদন্তে যায় দুদক। ছবি : কালবেলা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শতাধিক কর্মকর্তা-কর্মচারীর কিস্তির টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা না করে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় দুদকের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিশ্ববিদ্যালয়ে গিয়ে তদন্ত করে।

তদন্ত শেষে তিনি সাংবাদিকদের বলেন, আমরা পবিপ্রবির লোন শাখা ও পেনশন বিভাগের উপপরিচালক রাজিব মিয়া এবং ল্যাব অ্যাটেনডেন্ট আবু সালেহ মো. ইছার বিরুদ্ধে তদন্ত করেছি। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ঋণের কিস্তির বিপরীতে তারা ভুয়া ব্যাংক স্লিপ তৈরি করে টাকা জমা দেখালেও তা ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেছেন। আমরা অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছি।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখা সূত্রে জানা যায়, ২০১১ সাল থেকে পবিপ্রবি শিক্ষক-কর্মকর্তাদের জিপিএফের ১০ শতাংশ কর্তন করা তহবিল থেকে রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার হিসাব নম্বর ৮****৫ থেকে মোটরসাইকেল এবং কম্পিউটার কেনার জন্য ঋণ চালু করা হয়। কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কিস্তি পরিশোধ করলেও দায়িত্বরত কর্মকর্তারা তা ব্যাংকে জমা না করে আত্মসাৎ করেন। অভ্যন্তরীণ অডিট সেলে হিসাবের গরমিল ধরা পড়লে অভিযুক্ত কর্মকর্তারা নিজেদের দায় স্বীকার করে এরই মধ্যে ৩২ লাখ টাকা ফেরত জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১০

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১১

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১২

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৩

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৪

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৫

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৬

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৭

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৮

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৯

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

২০
X