জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

জাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু

জাকসুর মনোনয়নপত্র সংগ্রহকালে। ছবি : কালবেলা
জাকসুর মনোনয়নপত্র সংগ্রহকালে। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিনে কেন্দ্রীয় সংসদের ৪৬ জন এবং হল সংসদের ৮৬ জনসহ মোট ১৩২ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় নির্বাচন কমিশন কার্যালয়ে জাকসুর মনোনয়নপত্র বিতরণ ও জমা কার্যক্রম উদ্বোধন করা হয়। একই সময়ে সংশ্লিষ্ট হলগুলোতে হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা নেওয়া শুরু হয়।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, অধ্যাপক ড. খোন্দকার লুৎফুল এলাহী, ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা এবং কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলমের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আগামী ২৫ আগস্ট ২০২৫ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেন, প্রথম দিনে জাকসু কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে মোট ৪৬টি মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের মধ্যে ছাত্রদের হল ১১টি এবং নারী শিক্ষার্থীদের ১০টি হলে অনুষ্ঠেয় হল সংসদ নিবাচনের জন্য মোট ৮৬টি মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। ফলে কেন্দ্রীয় এবং হল সংসদ নির্বাচনে প্রথম দিনে মোট ১৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে শুধু একজন শিক্ষার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তিনি আরও বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে প্রার্থীরা যাতে নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X