রংপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবিতে তৃতীয় দিনেও অনশন চলছে, গঠনতন্ত্র চূড়ান্তে ইউজিসির সভা বৃহস্পতিবার

বেরোবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আমরণ অনশন। ছবি : কালবেলা
বেরোবিতে তৃতীয় দিনের মতো শিক্ষার্থীদের আমরণ অনশন। ছবি : কালবেলা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে ছাত্র সংসদ নিয়ে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগামী বৃহস্পতিবার বৈঠক ডেকেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জ্যেষ্ঠ সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামানের স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।‌

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক চিঠিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট কর্তৃক খসড়া কেন্দ্রীয় ছাত্র সংসদের গঠনতন্ত্রটি মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদন নেওয়ার নিমিত্তে সংবিধি পরীক্ষা ও চূড়ান্তকরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গঠিত কমিটির সভা আগামী ২১ আগস্ট ইউজিসিতে অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নিয়ে গঠিত কমিটির আহ্বায়ক ড. তানজিম উদ্দিন খানের সভাপতিত্বে ওই সভায় অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিক, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান, ইউজিসির পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, উপ-সচিব (লিগ্যাল) নূরনাহার বেগম শিউলী এবং সিনিয়র সহকারী সচিব (লিগ্যাল) শেখ আনিসুজ্জামান।

টানা ৪৮ ঘণ্টা ধরে চলা আমরণ অনশনে ৮ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন। এছাড়া বাকিদের অনশনস্থলে স্যালাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনশনকারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ে আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে রোডম্যাপ না করা পর্যন্ত তারা অনশন ভাঙবেন না।

আন্দোলনকারী বাংলা বিভাগের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের সাবেক সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আমরা চেয়েছি বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করা। যতক্ষণ পর্যন্ত দাবি মানা হবে না আমরা অনশনে থাকব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকে স্বর্ণের বাজারদর

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

সংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১০

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

১১

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

১২

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

১৩

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

১৪

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১৫

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১৬

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১৭

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৮

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৯

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

২০
X