চবি প্রতিনিধি
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ই-কারের ভাড়া ৫ টাকা করার দাবি চবি ছাত্রশিবিরের

চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বরাবর স্মারকলিপি দেন চবি ছাত্রশিবিরের নেতারা। ছবি : কালবেলা
চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বরাবর স্মারকলিপি দেন চবি ছাত্রশিবিরের নেতারা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়য়ে (চবি) চালু হওয়া শিক্ষার্থীদের বহুল প্রত্যাশিত ইলেকট্রনিক কার (ই-কার) এর ভাড়া পুনর্বিবেচনা করতে কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবির, চবি শাখা। এ সময় ই-কারের ভাড়া ওঠানামা ৫ টাকা করতে দাবি জানায় সংগঠনটি।

মঙ্গলবার (১৯ আগস্ট) চবি উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বরাবর স্মারকলিপি দেয় সংগঠনের নেতারা।

চবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজের নেতৃত্বে দেওয়া স্মারকলিপিতে তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—ক্যাম্পাসের সকল হল, অনুষদ ও গুরুত্বপূর্ণ পয়েন্ট পর্যন্ত ই-কারের পর্যাপ্ত সেবা নিশ্চিত করা, ক্যাম্পাসের সর্বত্র ই-কারের ভাড়া ওঠানামা ৫ টাকা নির্ধারণ করা এবং বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর থেকে ক্যাম্পাসের অভ্যন্তরে ফ্রি চক্রাকার বাস সার্ভিস চালু করা।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফ, শাহ আমানত হল সভাপতি সৈকত হোসেন, আব্দুর রব হল সভাপতি মেহেদী হাসান সোহান, বিজ্ঞান অনুষদ সভাপতি আবিদুর রহমান এবং আব্দুর রব হলের সেক্রেটারি হাফেজ বোরহান উদ্দিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X