কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না’

রেলভবনে বৈঠক করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা
রেলভবনে বৈঠক করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : কালবেলা

কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত এক বৈঠক শেষে এ কথা জানান তিনি।

শফিকুল আলম বলেন, চন্দ্রনাথ হচ্ছে আমাদের বাংলাদেশি হিন্দু ধর্মীয় ভাই-বোনদের সবচেয়ে মাহাত্ম্যের জায়গা। এটা হাজার হাজার বছর ধরে সেই জায়গাটায় আছে। ওইখানে ৪০০ মন্দির আছে। আমাদের তিন উপদেষ্টা বললেন, চট্টগ্রামের ডিসি, পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সি বলে দেওয়া হয়েছে। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না।

প্রেস সচিব বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সংস্কার কাজ দ্রুত শুরু হবে। পাহাড়ের এক হাজার ২০০ ফুট উঁচুতে হচ্ছে মন্দির। ওখানে সিঁড়ি বেয়ে যেতে হয়। ওই সিঁড়িটা যেই অবস্থায় আছে সেটাকে আরও ডেভেলপমেন্ট করা হবে। সেটার তাৎক্ষণিক আজকে তিনজন উপদেষ্টা নির্দেশ দিয়েছেন যে যাতে এই সিঁড়ির ডেভেলপমেন্ট কাজটা খুব দ্রুত শুরু করা যায়।

তিনি বলেন, চট্টগ্রামের ডিসি সীতাকুণ্ড ইউএনও সবার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। এখানে অন্য যে ধরনের কোনো সমস্যা যদি থাকে সেগুলো খুব দ্রুত রিজলভ করা হবে।

রাজধানীর খিলক্ষেতে দুটি মসজিদ ও একটি মন্দিরের জন্য রেলওয়ে জমি দেওয়ার বিষয় তিনি বলেন, রেলের আইনে কোথাও লেখা নেই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ দেওয়া যাবে। এই আইনকে সামনে রেখে এটা কিছু পরিবর্তন করে হিন্দু ভাইবোনদের জন্য পার্মানেন্টলি ভূমি দেওয়া হয়েছে।

এর আগে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দিরের অনুকূলে জমি প্রদান করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১০

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১১

আজকের নামাজের সময়সূচি

১২

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৩

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৪

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৫

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৬

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৭

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৮

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৯

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

২০
X