কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৯:৪৫ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১০:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে ছোট বোন

বড় বোন ফাতিমা তাহসিনের সঙ্গে আফিফা অদিতি। ছবি : কালবেলা
বড় বোন ফাতিমা তাহসিনের সঙ্গে আফিফা অদিতি। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র এজিএস প্রার্থী হিসেবে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী সানজানা আফিফা অদিতি। তার বড় আইন বিভাগের শিক্ষার্থী ফাতিমা তাহসিন ছিলেন শামসুন নাহার হল সংসদের নির্বাচিত এজিএস। বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান শামসুন নাহার হলের শিক্ষার্থী অদিতি।

শুধু তা-ই নয়, তাদের মধ্যে মিল আছে আরও একটি ক্ষেত্রে। বড় বোন ফাতিমা তাহসিন ছিলেন ২০১৮ সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক। পরে ২০১৯ সালের নির্বাচনে হল সংসদ থেকে এজিএস পদে নির্বাচিত হোন। অন্যদিকে ছোট বোন সানজানা আফিদা অদিতি ছিলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সমন্বয়ক। তিনিও এবার এজিএস প্রার্থী।

সানজানা আফিফা অদিতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। দলীয় প্যানেল না পেয়ে লড়ছেন ডাকসুর স্বতন্ত্র এজিএস পদে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রলীগের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ক্যাম্পাসে গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন অদিতি।

এজিএস পদে প্রার্থিতা নিয়ে অদিতি বলেন, আমার জীবনে প্রতিবাদী হয়ে ওঠা কিংবা রাজনীতিতে আসার পেছনে আমার সেজো বোনের বিশেষ অবদান আছে। আপু ২০১৮ সালের কোটা আন্দোলনে মুখ্য ভূমিকা পালনের পর ২০১৯ সালের ডাকসুতে হল সংসদে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। আপুর সব বিদ্রোহী পদক্ষেপ স্বাভাবিকভাবেই আমাকে প্রভাবিত করেছে, আর আমার নেতৃত্বের গুণাবলিও দ্রুত বিকশিত হয়েছে।

তিনি আরও বলেন, অগ্রজের সেই পরম্পরা ধরে রাখতেই আমি কেন্দ্রীয় সংসদে এজিএস পদ বেছে নিয়েছি এবং একইভাবে স্বতন্ত্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।

অদিতি বলেন, এখন থেকে এজিএস পদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক থাকবে। আমি বিজয়ী হয়ে বিজয়ের এই পরম্পরাও রক্ষা করতে পারব বলে আশা রাখি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

কাশ্মীরে বিক্ষোভ-সংঘর্ষে নিহত ১১, আহত ৭০ জনের বেশি

সা ক্ষা ৎ কা র / ইসলামি অর্থনীতির বিকল্প পথ গ্রহণ না করলে বাজেটের দুষ্টচক্র ভাঙবে না

চসিক মেয়রের সঙ্গে বিসিবি পরিচালক সাকিফ সালামের সাক্ষাৎ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার

বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্লিনশিট  / সেরাদের তালিকায় ব্রাজিলের তিন গোলরক্ষক, নেই কোনো আর্জেন্টাইন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

বিশ্ববাজারে স্বর্ণের দামে ঊর্ধ্বগতি

১০

স্টেডিয়ামে ট্রাম্পকে দেখে দর্শকদের দুয়োধ্বনি 

১১

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমলো তেলের দাম

১২

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

১৩

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

১৪

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

১৫

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

১৬

ইসরায়েলের ভাসমান কারাগারে ৫২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

১৭

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

১৮

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

১৯

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

২০
X