ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ব্যানার-ফেস্টুন অপসারণকালে। ছবি : কালবেলা
ব্যানার-ফেস্টুন অপসারণকালে। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীদের লাগানো ব্যানার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা থেকে নির্বাচন কমিশন কর্তৃক গঠিত টাস্ক ফোর্সের নেতৃত্বে এসব ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়।

সরেজমিনে দেখা গেছে, টিএসসি ও বিভিন্ন হলের ফটকে থাকা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’সহ বিভিন্ন প্যানেলের প্রচারণামূলক ব্যানার-ফেস্টুন প্রক্টরিয়াল টিমের গাড়িতে তুলতে দেখা গেছে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসীম উদ্দিন সাংবাদিকদের বলেন, আচরণবিধিতে ফেস্টুন লাগানো নিয়ে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। এজন্য অনেক প্রার্থী ফেস্টুন বানিয়ে টাঙিয়েছে। আমরা সবাইকে জানিয়েছি নিজেদের ফেস্টুন সরিয়ে নিতে। তারা না সরালে টাস্কফোর্স ও প্রক্টরিয়াল টিমের সহায়তায় তা অপসারণ করা হচ্ছে।

আচরণবিধির ধারা ৭(ক) অনুযায়ী, নির্বাচনী প্রচারণার জন্য কেবল সাদা-কালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহার করা যাবে। পিভিসি, কাপড় বা অন্য কোনো মাধ্যমে ব্যানার-ফেস্টুন টাঙানো নিষিদ্ধ।

এর আগে, নির্বাচন কমিশন প্রার্থীদের বিকেল ৩টার মধ্যে ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ দিয়েছিল। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই প্রশাসন ক্যাম্পাস থেকে এসব সরিয়ে ফেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১০

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১১

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১২

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৩

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৪

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৫

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১৬

গাড়ি চালিয়ে পার্থকে নিয়ে ‘সংসদের পথে’ প্রধানমন্ত্রী

১৭

দিনে কয়টি আম খাওয়া উচিত? সুস্থ থাকতে জানুন সঠিক পরিমাণ

১৮

বাজেটে বাড়ছে না সিগারেটের দাম

১৯

হাসপাতালে চিকিৎসা নিতে আসা নারীকে ধর্ষণ, গ্রেপ্তার ৩

২০
X