ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

৯ তারিখে ব্যালট বিপ্লব হবে : সাদিক কায়েম

ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন সাদিক কায়েম। ছবি : কালবেলা
ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলছেন সাদিক কায়েম। ছবি : কালবেলা

আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ৯ তারিখে ব্যালট বিপ্লব হবে, আমাদের প্যানেলের ভূমিধস বিজয় হবে।

রোববার (৩১ আগস্ট) দুপুরে এক সংবাদ সম্মেলনে ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে এ মন্তব্য করেন তিনি।

সাদিক কায়েম বলেন, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ই আমাদের আকাঙ্ক্ষা। আমরা সবসময় শিক্ষার্থীবান্ধব কাজ করছি। কিন্তু আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বড় অংশের শিক্ষার্থীদের নিয়ে কোনো ভাবনা নেই। তারা বাকশালী বয়ানের ক্যাসেট বাজাচ্ছে।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে বলেন, আমাদের ছবি বিকৃতির জন্য আমারা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি। কিন্তু তিন দিন পার হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ এর ছবি-ভিডিও সবই আছে। এছাড়া, এমন চলতে থাকলে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের জবাব শিক্ষার্থীরা ভোটের মাধ্যমে দিবে।

তার প্রার্থিতা বাতিলের জন্য দায়ের করা রিটের ব্যাপারে তিনি বলেন, আগে আমাদের নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হতো। এখন অন্তত কেউ আদালতে যাচ্ছে। যিনি রিট দায়ের করেছেন তার প্রতি আমার শ্রদ্ধা আছে।

ফরহাদ আরও বলেন, এটা আদালতের বিবেচনাধীন বিষয়। এটার মীমাংসা আদালতেই হবে। কিন্তু রিট আরও আগে না করে নির্বাচনের এক সপ্তাহ আগে কেন করেছে সেটা নিয়ে আমরা শঙ্কা করছি। এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে। তবে এ দ্বিমতকে আমরা শ্রদ্ধা করি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X