কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান

পাকিস্তানের মানচিত্র। ছবি : সংগৃহীত
পাকিস্তানের মানচিত্র। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান। দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল) তেল-গ্যাস অনুসন্ধান জোরদার করতে একটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দ্বীপটি সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে, সুজ্জাল এলাকার কাছে নির্মাণ করা হবে। খবর ডনের।

ইসলামাবাদে এক তেল ও গ্যাস সম্মেলনে পিপিএলের জেনারেল ম্যানেজার (এক্সপ্লোরেশন অ্যান্ড কোর বিজনেস ডেভেলপমেন্ট) আর্শাদ পালেকার জানান, ছয় ফুট উঁচু এই প্ল্যাটফর্ম উচ্চ জোয়ারের প্রভাব কাটিয়ে সার্বক্ষণিক অনুসন্ধান কার্যক্রম চালাতে সাহায্য করবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাই মাসে পাকিস্তানের ‘ম্যাসিভ অয়েল রিজার্ভ’ নিয়ে মন্তব্য করার পর দেশটির অনুসন্ধান কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই সরকার ৩ স্থানীয় কোম্পানি অফশোর অনুসন্ধান লাইসেন্স দিয়েছে। এগুলো হলো পিপিএল, মেরি এনার্জিস লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি।

পালেকার বলেন, পাকিস্তানে এই প্রকল্পটি প্রথম; আবুধাবির সফল কৃত্রিম দ্বীপ প্রকল্প থেকে অনুপ্রাণিত হয়ে এটি পরিকল্পনা করা হয়েছে। তার মতে, নির্মাণকাজ ফেব্রুয়ারিতে শেষ হবে এবং এরপরই কার্যক্রম শুরু হবে। কোম্পানির লক্ষ্য প্রায় ২৫টি কূপ খনন।

এদিকে, বৈশ্বিক জ্বালানি প্রতিষ্ঠান ভিটল জানায়, তারা পাকিস্তানের বৃহত্তম তেল রিফাইনারি সিএনার্জিকোর সঙ্গে মিলে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ভেরি-লো সালফার ফুয়েল অয়েল (ভিএলএসএফও) চালান সরবরাহ করেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১০

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১২

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৩

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৪

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৫

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৬

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৭

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৮

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৯

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

২০
X