কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক এলেই নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি মামদানির

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র মামদানি। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার আওতায় নিউইয়র্কে আসলেই তাকে গ্রেপ্তার করা হতে পারে।

সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডামস নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করে তাকে মামদানির শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর পর এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এবিসি৭-এ দেওয়া এক সরাসরি সাক্ষাৎকারে মান্দানি বলেন, আমি বারবার বলেছি, নিউইয়র্ক একটি আন্তর্জাতিক আইনের শহর। এর অর্থ হলো আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখানো এবং সেই সঙ্গে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাগুলোও সম্মান করা—তা নেতানিয়াহুই হোক, কিংবা ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, নিউইয়র্কবাসীরা আশা করেন তাদের নেতারা নীতিতে স্থির থাকবেন এবং মূল্যবোধে সঙ্গতি রাখবেন। তাই আইসিসির পরোয়ানাগুলো বাস্তবায়নের ‘আইনি সব সম্ভাবনা খতিয়ে দেখা উচিত’।

নির্বাচনের আগেও তিনি ফক্স নিউজকে বলেছিলেন, আইনসম্মতভাবে সুযোগ থাকলে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবেন—কারণ শহরটি আন্তর্জাতিক মানবাধিকার নীতিকে রক্ষা করতে চায়।

মামদানি বলেন, তিনি কোনো নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেবেন না, বরং বিদ্যমান আইনের ভেতর থেকেই সম্ভাব্য পদক্ষেপ নেবেন। তার ভাষায়, ডোনাল্ড ট্রাম্পের মতো আমি নিজের আইন বানাই না। আমরা যেসব আইন পেয়েছি, সেগুলোর মধ্যে থেকেই সব সম্ভাবনা অনুসন্ধান করব।

তিনি স্বীকার করেন যে যুক্তরাষ্ট্র আইসিসির রোম স্ট্যাটিউটের স্বাক্ষরকারী দেশ নয়। তবে তার মতে, শহরের উচিত আইনের সীমার মধ্যে থেকে আইসিসির পরোয়ানাগুলো সম্মান করার চেষ্টা করা।

উল্লেখ্য, ১ জানুয়ারি অ্যাডামসের মেয়াদ শেষ হলে মামদানি হবেন যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X