কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

আইএসইউতে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত

আইএসইউতে কর্মশালায় অতিথি ও শিক্ষক-শিক্ষিকারা । ছবি : সংগৃহীত
আইএসইউতে কর্মশালায় অতিথি ও শিক্ষক-শিক্ষিকারা । ছবি : সংগৃহীত

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) শিক্ষকদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

আইএসইউর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আউয়াল খান।

এ সময় ড. আব্দুল আউয়াল খান বলেন, শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনের জন্য মুখ্য ভূমিকা পালন করতে হবে শিক্ষকদের। এই কর্মশালার মাধ্যমে শিক্ষকরা তাদের এডুকেশনাল ও প্রফেশনাল দক্ষতা আরও বৃদ্ধি করতে পারবেন। ওবিইর আলোকে পাঠ্যক্রম প্রণয়নের বিষয়টিকে গুরুত্ব দিয়ে আইএসইউ কাজ করে যাচ্ছে।

‘ওয়ার্কশপ অন প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর টিচার’ শিরোনামে আইএসইউ শিক্ষক-শিক্ষিকারা এ আয়োজনে অংশগ্রহণ করেন। আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুর মোর্শেদ মাহমুদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মনিরুল হাসান মাসুম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১২

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৩

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৪

ভোরে ঝরল ৪ প্রাণ

১৫

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৬

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৭

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৮

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৯

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

২০
X