শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতের পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’। ছবি : কালবেলা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’। ছবি : কালবেলা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাচন বিভাগ আয়োজিত ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকালে ঢাকা মহানগরীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রোগ্রামের শুরুতেই দারসুল কোরআন পেশ করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

অনুষ্ঠানের প্রধান আলোচক সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সমাপনী ভাষণে বলেন, আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশবাসীর নিকট ৫-দফা দাবি তুলে ধরেছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্ররূপে গড়ে তুলতে চায়। এ লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে গত ১৫ সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করে আসছে।

তিনি আরও বলেন, ৫-দফা গণদাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী দ্বিতীয় ধাপে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। ইতোমধ্যেই আমাদের এই ৫-দফা গণদাবি জনগণের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশের জনগণ এ দাবির প্রতি সমর্থন দিয়ে রাজপথে নেমে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করে যাচ্ছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের ৫-দফা দাবি মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা।

মাহবুব জুবায়ের বলেন, সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য কঠোর হতে বাধ্য হবে। তিনি দ্বিতীয় দফায় জামায়াতে ইসলামী ঘোষিত তিন দিনের কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে দাবি আদায় করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

কর্মশালায় বিভিন্ন বিষয়ের উপর দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাচন বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এবং সদস্য মোবারক হোসাইন। ‘পোলিং এজেন্ট প্রশিক্ষক কর্মশালা’র সম্মানিত ডেলিগেটগণও কর্মশালায় তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

তিন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক চেয়ারম্যান ও নির্বাহী সচিব নিয়োগ দিল সরকার

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

নিরাপত্তার জেরে ইরান থেকে দূতাবাসকর্মীদের প্রত্যাহার করে নিল যুক্তরাজ্য

১০

দেশে চাঁদাবাজি-দুর্নীতি আগের চেয়েও বেড়েছে: গাজী আতাউর

১১

জলাবদ্ধ সড়কে হাঁস ছেড়ে ব্যতিক্রমী প্রতিবাদ 

১২

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

১৩

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

১৪

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

১৫

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

১৬

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

১৭

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

১৮

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

১৯

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

২০
X