বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

খুবিতে জব ফেয়ারে শেষ দিনে শিক্ষার্থীদের ভিড়

‘জব ফেয়ার-২০২৫’ এর শেষ দিনে শিক্ষার্থীদের উপস্থিতি। ছবি : কালবেলা
‘জব ফেয়ার-২০২৫’ এর শেষ দিনে শিক্ষার্থীদের উপস্থিতি। ছবি : কালবেলা

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) আয়োজিত প্রথম ‘জব ফেয়ার-২০২৫’ এর শেষ দিনে শিক্ষার্থীদের উপচেপড়া ভিড়ে মুখর হয়ে উঠেছে অদম্য বাংলা চত্বর ও সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তন।

দুই দিনব্যাপী এ চাকরি মেলায় শিক্ষার্থীরা সম্ভাব্য নিয়োগদাতাদের কাছে সিভি জমা দেওয়ার পাশাপাশি ক্যারিয়ার সচেতনতা ও দক্ষতা উন্নয়ন সেশনে অংশ নিয়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) শেষ দিনেও মেলার বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের ভিড় ছিল।

স্টলগুলো ঘুরে দেখা গেছে, কেউ সম্ভাব্য চাকরির সুযোগের খোঁজ করছেন, কেউ আবার সরাসরি সাক্ষাৎকার দেওয়ার সুযোগ পেয়েছেন। ক্যারিয়ার সেশনগুলোতে সুপরিচিত আলোচক ও খুবির সাবেক শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা ও দিকনির্দেশনা তুলে ধরেছেন। শিক্ষার্থীদের মতে, এ মেলা তাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করেছে যেখানে একইসঙ্গে নেটওয়ার্কিং, পরামর্শ গ্রহণ ও চাকরির সুযোগ মিলছে।

অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষার্থী রোকসানা আক্তার বলেন, এখানে একসঙ্গে এতগুলো প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়া আমাদের জন্য বিরল অভিজ্ঞতা।

উন্নয়ন ও শিক্ষা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবিদ হাসান বলেন, ক্যারিয়ার সেশনে বিশেষজ্ঞদের দিকনির্দেশনা আমাদের চাকরির বাজারে আত্মবিশ্বাসী করে তুলবে।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মাহফুজুর রহমান মুন্সি বলেন, এ মেলায় সরাসরি সিভি জমা দেওয়ার সুযোগ এবং কিছু প্রতিষ্ঠানে অনস্পট ইন্টারভিউ দিতে পারব। এটা সত্যিই দারুণ অভিজ্ঞতা।

আয়োজকরা জানান, মেলায় দেশের ৩০টি মাল্টিন্যাশনাল কোম্পানি ও দুটি আন্তর্জাতিক সংস্থা চাকরির সুযোগ দিয়েছে। এর মধ্যে রয়েছে জাতিসংঘের ইউএন ভলেন্টিয়ার্স, ম্যারিকো, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, নিউজিল্যান্ড ডেইরি, জিপিইচ ইস্পাত, ফার্মাসিউটিক্যালস, পপুলার ফার্মাসিউটিক্যালস, সুপার স্টার গ্রুপ, ব্র্যাক ব্যাংক, এসিআই, প্রাণ, আকিজ গ্রুপসহ আরও অনেক প্রতিষ্ঠান। এ ছাড়া খুবির সাবেক শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত সুনামধন্য প্রতিষ্ঠানও এ মেলায় অংশ নিয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা শুধু সিভি জমা দেওয়াতেই সীমাবদ্ধ থাকেননি, বরং স্কিল ডেভেলপমেন্ট সেশন থেকে জব মার্কেটে প্রস্তুতির জন্য সুনির্দিষ্ট গাইডলাইন পেয়েছেন। অনেক প্রতিষ্ঠান সরাসরি নিয়োগ প্রক্রিয়াও সম্পন্ন করছে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা হিসেবে কাজ করছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে জব ফেয়ারের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. নুরুন্নবী এবং ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. নাজমুস সাদাত। আয়োজক কমিটির আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আহসান হাবিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুনলেন না কেবিন ক্রুর কথা / মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১০

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১১

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১২

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৩

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৬

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৭

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৮

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৯

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

২০
X