বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৯ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতা ২৭ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের মাঝে আবৃত্তি ও উচ্চারণ সচেতনতা বৃদ্ধি এবং চর্চার উদ্দেশ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ (জবিআস)। আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সোমবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেবেন। পাশাপাশি উপস্থিত থাকবেন স্বনামধন্য আবৃত্তিশিল্পী, সাহিত্যিক, সংস্কৃতিসেবী ও শিক্ষাবিদরা। প্রতিযোগিতার জন্য নিবন্ধনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৫।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সাধারণ সম্পাদক শিউলী আক্তার বলেন, দেড় দশকেরও বেশি সময় ধরে আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, তারই ধারাবাহিকতায় এই আয়োজন। শিক্ষার্থীদের অংশগ্রহণ আবৃত্তি চর্চায় নতুন প্রেরণা জোগাবে।

সভাপতি আতিক মেসবাহ্ লগ্ন বলেন, বিগত সময়ে আমাদের কার্যক্রমের মাধ্যমে জবিআস ভাষাগত সমস্যার সমাধানকেন্দ্রে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগোতে চাই। সবার উপস্থিতি ও সহযোগিতা আমাদের শক্তি যোগাবে। প্রতি বছর দেশের বরেণ্য আবৃত্তিশিল্পীদের নিয়ে আমরা আবৃত্তি উৎসব পালন করি। আমাদের প্রতিটি আয়োজনই স্বকীয়তা বজায় রেখে সারা দেশে ইতিবাচক সাড়া ফেলছে।

উল্লেখ্য, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ নিয়মিত সাহিত্যপাঠ, উচ্চারণ অনুশীলন ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করে আসছে। বর্তমানে এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় ও প্রভাবশালী সাংগঠনিক শক্তি হিসেবে কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X