কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৭ এএম
অনলাইন সংস্করণ

অভিযোগ নয়, উৎসবমুখর ভোট চাই : আবিদ

ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি : কালবেলা
ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অভিযোগ নয়, বরং উৎসবমুখর পরিবেশে ভোট চান ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১০টার কিছু আগে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ভোটটা উদ্‌যাপন করতে চাই। অভিযোগ করতে চাই না।’

শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।’

এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের ডাকসু নির্বাচনে ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। কার্জন হলে ভোট দিচ্ছেন ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট দিচ্ছেন জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা।

ছাত্র-শিক্ষক কেন্দ্রে ভোট দিচ্ছেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোট দিচ্ছেন বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা। সিনেট ভবনে ভোট দিচ্ছেন স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা।

উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদদীন হলের শিক্ষার্থীরা। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা এবং ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিচ্ছেন শামসুন নাহার হলের শিক্ষার্থীরা।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে লড়ছেন ৪৫ জন। সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা ৩৯ হাজার ৬৩৯ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

১০

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

১১

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১২

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১৩

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১৪

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৫

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৬

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৭

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৮

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৯

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

২০
X