কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ এএম
অনলাইন সংস্করণ

জাকসুর ভোট গণনা কখন শেষ হবে, জানালেন কমিশনের সদস্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শেষ হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তিনি এ তথ্য জানান।

ড. লুৎফুল এলাহী বলেন, ‘এখন পর্যন্ত তিনটি হলের ভোট গণনা শেষ হয়েছে। সারা রাত ভোট গণনা করা হয়েছে। দ্রুত ভোট গণনা সম্পন্ন করার জন্য সকালে অভিজ্ঞ জনবল আনার কথা ভাবছে কমিশন।’

এ ছাড়া ফল কখন প্রকাশ করা হবে, এ বিষয়ে নিশ্চিতভাবে কোনো তথ্য তিনি জানাননি।

এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। তবে এর পরও সারিতে থাকা ভোটাররা ভোট দেন। ভোটগ্রহণ শেষে ২১টি হল থেকে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নেওয়া হয়। ভোট গণনা শুরু হয় রাত সোয়া ১০টার দিকে। সারা রাত ধরে চলেছে ভোট গণনার কাজ। ম্যানুয়ালি এই ভোট গণনা এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে।

এদিকে জাকসু নির্বাচন চলাকালীন এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি নির্বাচনের পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকের বরাত দিয়ে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন আর্কিওলজি বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী শাহাদাত হোসাইন।

শিক্ষিকার নাম জান্নাতুল ফেরদৌস। তিনি চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন।

শাহাদাত হোসাইন বলেন, ‘সকালে দায়িত্বপালনের জন্য জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচন কমিশন কার্যালয় যান। কিন্তু কার্যালয়ে প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আমরা তাকে গাড়িতে করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক জানান হাসপাতালে আনার আগে তিনি মারা গেছেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X