মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে জাবি ছাত্রী নিহত

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ফতেপুর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহানা ওয়াহেদা অমি (২৬) মেহেরপুর শহরের কাসাড়িপাড়ার আব্দুল ওয়াহেদ চঞ্চলের মেয়ে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফারহানা ওয়াহেদা অমি সকালে বাবার বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি রামদাসপুর যাচ্ছিলেন। পথে ফতেপুর উত্তরপাড়া মসজিদের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে অমি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।

স্থানীয়দের ভাষ্য, সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহ উদ্দিন কালবেলাকে বলেন, ‘নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে।’

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

‘এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই’, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনে স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

শিক্ষার্থী বিক্ষোভে দিল্লির ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১০

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন নিয়ে চীনের প্রতিক্রিয়া

১১

সীমান্তে ৭ পুশইন: দুজনের খোঁজ মিলেলেও নিরুদ্দেশ ৫

১২

মেয়াদোত্তীর্ণ বিস্কুট-পাউরুটি দিয়ে তৈরি হতো খাবার, লাখ টাকা জরিমানা

১৩

নজরুলের ভিডিওকাণ্ডে দ্বিতীয় দিনের বিক্ষোভ, আলোচনায় নতুন ভিডিও

১৪

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস

১৫

আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা!

১৬

উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা চূড়ান্ত করছে ইউজিসি

১৭

থাইল্যান্ডে নিরাপত্তা চৌকিতে হামলা, নিহত ৫ আধাসামরিক সদস্য

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাংক কর্মকর্তাকে হত্যা, প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার

১৯

থাকবে যেসব সুবিধা  / আগস্টেই মিলবে ‘প্রবাসী কার্ড’, কারা আগে পাবেন?

২০
X