কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে তছনছ বহু জনপদ, মৃত্যুর সংখ্যা নিয়ে ধোঁয়াশা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হারিকেন মেলিসা জ্যামাইকায় ক্যাটাগরি-৫ মাত্রার ঝড়ের শক্তি নিয়ে আঘাত হানে। জ্যামাইকার উপকূল তছনছ করে সেটি ক্যাটাগরি-৪ মাত্রার ঝড়ে পরিণত হলেও থেমে থাকেনি। সামনে ধেয়ে গিয়ে হাইতি ও কিউবায় আঘাত হানে। ভয়াবহ সেই হারিকেনে তছনছ হয়ে যায় বহু জনপদের ঘরবাড়ি, ফসলি জমি, হাসপাতাল, শিক্ষপ্রতিষ্ঠানসহ অন্যান্য অবকাঠামো। গাছ উপড়ে এবং সড়ক ধসে বন্ধ হয়ে যায় যান চলাচল। এমন পরিস্থিতিতে ‍উদ্ধার কার্যক্রমে হিমশিম খাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হারিকেন মেলিসার তাণ্ডবে ক্ষয়ক্ষতি স্পষ্ট। কিন্তু উদ্ধারকাজ চলমান থাকা এবং অনেক স্থানে তথ্য ঘাটতির কারণে মৃতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

সর্বশেষ তথ্যমতে, হাইতিতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে। কিন্তু এ সংবাদ সংস্থাটিই বুধবার (২৯ অক্টোবর) দিনের শুরুতে ২৫ জনের মৃত্যুর খবর প্রচার করেছিল।

তখন হাইতির নাগরিক সুরক্ষা সংস্থার স্টিভেন অ্যারিস্টিল এপিকে জানিয়েছেন, দক্ষিণ উপকূলীয় শহর পেটিট-গোয়াভে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যেখানে আরও ১০ জন নিখোঁজ রয়েছে।

বুধবার এর আগে পেটিট-গোয়াভের মেয়র জিন বার্ট্রান্ড সুব্রেম এপিকে বলেছিলেন, হারিকেন মেলিসার বন্যায় ওই সম্প্রদায়ের কমপক্ষে ২৫ জন মারা গেছেন।

আধুনিক ইতিহাসে দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে এটি একটি। জ্যামাইকান কর্মকর্তারা বলেছেন, ঝড়টি দেশের অবকাঠামোতে কতটা বিপর্যয় ডেকে এনেছে, তা নির্ধারণের কাজ চলছে। একটি জরুরি ত্রাণ ওয়েবসাইট চালু করা হয়েছে। দুর্গতদের দ্রুত সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেড়ে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১০

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১১

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১২

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১৩

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৪

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৫

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৬

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৭

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৮

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৯

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

২০
X