সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পাখি বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড

নাটোরের সিংড়ায় পাখি রক্ষায় অভিযান। ছবি : কালবেলা
নাটোরের সিংড়ায় পাখি রক্ষায় অভিযান। ছবি : কালবেলা

নাটোরের সিংড়ায় পাখি বিক্রয়ের অপরাধে হাজামুত আলী (৫৫) ও সাব্বির হোসেন (২২) নামের দুই পেশাদার শিকারিকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ অক্টোবর) সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

এ সময় পাখি বিক্রেতাদের কাছ থেকে ৫১টি জবাইকৃত বকপাখি উদ্ধার করে মাটিচাপা দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা পার্শ্ববর্তী তাড়াশ থানার পলাশী গ্রামের বাসিন্দা।

সাংবাদিক ও পরিবেশকর্মীরা জানা যান, ভোর রাতে সলঙ্গা এলাকায় ধানক্ষেতে পাখি শিকারের জন্য বিশেষ কিল্লা ঘরের ফাঁদ পেতে পাখিগুলো শিকার করা হয়। পরে জবাই করে সিংড়া পৌর এলাকার গোডাউনপাড়া বাড়ি বাড়ি বিক্রয়ের সময় তাদের হাতেনাতে আটক করে প্রশাসনের হস্তান্তর করেন সাংবাদিক ও পরিবেশকর্মীরা।

চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, বর্ষার শেষে চলনবিলে লাখ লাখ পাখির আগমন ঘটে। এই সময় এক শ্রেণির লোভী শিকারিরা রাতের আঁধারে পাখি শিকারে নেমে পড়েন। বুধবার বিকেলে জবাইকৃত বস্তাভর্তি বকপাখি সিংড়া পৌরসভার গোডাউনপাড়ায় বাড়ি বাড়ি বিক্রয় হচ্ছে খবর পেয়ে দুই পাখি বিক্রেতাসহ বস্তাভর্তি বকপাখি উদ্ধার করে প্রশাসনকে খবর দেওয়া হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়। বিলের পাখি ও প্রকৃতি বাঁচাতে দীর্ঘ এক যুগ ধরে তারা দুর্গম বিলে ছুটে যাচ্ছেন। বিলপাড়ের মানুষকে সচেতন করছেন। পাশাপাশি পেশাদার শিকারিদের প্রশাসনের মাধ্যমে সাজার আওতায় আনছেন।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, চলনবিলের পাখি রক্ষায় সিংড়ার পরিবেশকর্মীরা খুবই সক্রিয় ভূমিকা পালন করছেন। প্রশাসনের পক্ষ থেকেও পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X