কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ভাতের সঙ্গে কাঁচামরিচ খাওয়া কি সত্যিই উপকারী? জানালেন পুষ্টিবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গরম ভাত, একটু ঘি বা ডাল, আর সঙ্গে এক-দুটি কাঁচামরিচ— চেনা সেই ঘরোয়া স্বাদে মজে আছেন আপনি? শুধু ঝালপ্রেমীরাই নন, অনেকেই নিয়মিত কাঁচা মরিচ খান ভাতের সঙ্গে। কেউ খেতে ভালোবাসেন, কেউ বলেন এতে রুচি বাড়ে। তবে প্রশ্ন হলো— এই অভ্যাস কি শরীরের জন্য উপকারী, নাকি বিপদও ডেকে আনতে পারে?

আরও পড়ুন : দাঁতে দাগ? জেনে নিন দূর করার ৬ ঘরোয়া উপায়

আরও পড়ুন : হঠাৎ শরীর ফুলে যাচ্ছে? হতে পারে ভেতরে লুকানো বড় কোনো সমস্যা

এই প্রশ্নের উত্তর দিয়েছেন পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী ও বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আতিকুর রহমান। চলুন, জেনে নেওয়া যাক কাঁচামরিচ খাওয়ার আসল উপকারিতা ও সতর্কতা।

কাঁচামরিচে কী থাকে?

ছোট এই সবজিটিতে আছে ভরপুর পুষ্টি :

- ভিটামিন এ, সি, কে, বি ৬, ফলেট

- আয়রন, ম্যাগনেশিয়াম, কপার, ম্যাঙ্গানিজ

- ডায়াটারি ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট

এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ- ক্যাপসাইকিন, যা মরিচের ঝালের উৎস

কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা

- হজমে সাহায্য করে

- মরিচে থাকা ফাইবার ও ক্যাপসাইকিন হজমশক্তি বাড়ায়। বাড়ায় লালা উৎপাদন— যা হজমে সহায়ক।

- রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

- ভিটামিন সি ও বিটা ক্যারোটিন ইমিউন সিস্টেম মজবুত করে এবং ঠান্ডা-কাশির মতো সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।

- চর্বি গলাতে সাহায্য করে।

- ক্যাপসাইকিন মেটাবলিজম বাড়ায়, চর্বি গলাতে সাহায্য করে। তাই মেদ কমাতে কাঁচামরিচ সহায়ক হতে পারে।

- হার্ট ভালো রাখে।

- মরিচে থাকা উপাদানগুলো রক্তের খারাপ কোলেস্টেরল কমায় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি হ্রাস করে।

- ঠান্ডা-সর্দিতে আরাম দেয়।

- শীতে বা ঠান্ডা লাগলে কাঁচামরিচের ঝাঁজ সাইনাস পরিষ্কার করে এবং শরীর গরম রাখে।

চিকিৎসক ডা. আতিকুর রহমান বলছেন, ‘প্রতিদিন এক বা দুটি কাঁচামরিচ খাওয়া শরীরের জন্য উপকারী। রান্না করলে কিছু পুষ্টি কমে যায়, তাই কাঁচা অবস্থায় খেলে উপকার বেশি।’

তবে তিনি সতর্কও করেন— ভালো বলেই বেশি খেতে হবে, এমন নয়। কারণ অতিরিক্ত ঝাল খেলে মুখে তো ঝাল লাগেই, খাদ্যনালিতেও সমস্যা হতে পারে।

বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তাদের সাবধানে খাওয়া উচিত।

আরও পড়ুন : গরম খাবারে লেবু দিয়ে খাচ্ছেন? জেনে নিন ফলাফল

আরও পড়ুন : বারবার গলা শুকিয়ে যাচ্ছে? এখনই সতর্ক হোন!

তাহলে, ভাতের সঙ্গে কাঁচামরিচ খাবেন কী?

হ্যাঁ, খেতে পারেন। দিনে ১-২টি কাঁচামরিচ উপকারী হতে পারে। ঝাল সহ্য করতে পারেন এমন হলে ভালো।

কাঁচামরিচ খেলে রুচি বাড়ে, খাবারেও স্বাদ আসে। তবে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন, আর যদি আগে থেকেই হজম বা অ্যাসিডিটির সমস্যা থাকে, তবে পুষ্টিবিদের পরামর্শে চলাই ভালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১০

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১১

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১২

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

১৩

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

১৪

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

১৫

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১৬

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১৭

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১৮

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৯

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

২০
X