সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

জুমার বয়ানের সময় বৃদ্ধের মৃত্যু

জুমার নামাজে বয়ান দেন সিদ্দিকুল ইসলাম। ছবি : সংগৃহীত
জুমার নামাজে বয়ান দেন সিদ্দিকুল ইসলাম। ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরে জুমার নামাজের বয়ানের সময় মারা গেছেন বৃদ্ধ সিদ্দিকুল ইসলাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ ইউনিয়নের যতিন্দ্রনগর সরদারবাড়ী জামে মসজিদে বয়ানরত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

স্থানীয় সূত্র জানায়, সিদ্দিকুল ইসলাম (৭০) ওই ইউনিয়নের যতিন্দ্রনগর গ্রামের মৃত আকবর হোসাইনের ছেলে। তবে তিনি স্ত্রী-সন্তান নিয়ে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে বসবাস করতেন।

জানা যায়, শুক্রবার তিনি ছোট ভাই আবুল হোসাইনের বাড়িতে বেড়াতে যান। দুপুরে তিনি স্থানীয় সরদারবাড়ী জামে মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এ সময় ইমাম সাহেবের অনুরোধে মুসল্লিদের উদ্দেশে ইসলামি বয়ান শুরু করেন তিনি। বয়ান চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান এবং মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত পল্লী চিকিৎসকের কাছে নিলে চিকিৎসক জানান, তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

মৃত্যুসংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মুসল্লিরা বলেন, জীবনের শেষ সময়ও তিনি ইসলামের বাণী প্রচার করতে করতে না ফেরার দেশে চলে গেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার রামিসার পাশের বাসা থেকে আরেক শিশু নিখোঁজ

নিজেদের দল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন লাউতারো

বন্ধুর বিয়ে থেকে সোজা বিশ্বকাপ স্কোয়াডে

পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

১০

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

১১

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

১২

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

১৩

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১৪

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১৫

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১৬

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৭

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৮

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৯

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

২০
X