রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবি শিক্ষকদের ওপর হামলাকারীদের স্থায়ী বহিষ্কারের দাবি ইউট্যাবের

ইউট্যাবের শিক্ষকদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
ইউট্যাবের শিক্ষকদের সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দিনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইউট্যাবের শিক্ষক নেতারা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।

শিক্ষকদের অন্য দাবিগুলো হলো- শিক্ষকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দোষীদের কেউ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনে প্রার্থী হয়ে থাকলে নির্বাচনে তাদের অযোগ্য ঘোষণা করা, রাকসু নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় স্থায়ী পদক্ষেপ গ্রহণ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউট্যাব সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রশিদ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা এই পাঁচ দফা দাবি উপস্থাপন করছি। আমাদের এই দাবিগুলো অতি দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্যথায় শিক্ষক সমাজ আরও কঠোর আন্দোলনের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ইউট্যাবের অন্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের মাত্র ৫ দিন আগে গত ১৮ সেপ্টেম্বর প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোট) পুনর্বহাল করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পুনর্বহালের দিন থেকে শিক্ষার্থীরা এই পোষ্য কোটা বাতিলের দাবি আমরণ অনশনসহ বিভিন্ন আন্দোলন করে আসছিল। এই পোষ্য কোটাকে কেন্দ্র করে গত ১৯ সেপ্টেম্বর জুবেরী ভবনে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

এর প্রতিবাদে ২০ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। পরের দিন থেকে শুরু হয় কর্মকর্তা-কর্মচারীদের অনির্দিষ্টকালের ‘কমপ্লিট শাটডাউন’। জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও ইউট্যাবের শিক্ষকরা শুরু করেন ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি। ফলে এমন পরিস্থিতিতে রাকসু নির্বাচন কমিশন চতুর্থবারের মতো রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ করে।

এরই মধ্যে বুধবার কর্মকর্তা-কর্মচারীরা তাদের কমপ্লিট শাটডাউন সাত দিনের জন্য স্থগিত করে। বৃহস্পতিবার জাতীয়বাদী শিক্ষকরাও তাদের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করে। তবে শিক্ষকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকা চুলের সঙ্গে ক্যানসারের অদ্ভুত সম্পর্ক, প্রচলিত ধারণায় ধাক্কা

জুনেই পে-স্কেলের গেজেট, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক

ছাগল চুরি করে পালানোর সময় স্বামী-স্ত্রীসহ ধরা পড়ল তিনজন

মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করে ট্রাম্পকে চটিয়ে তুলেছে ইরান

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

১০

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

১১

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

১২

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

১৩

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১৪

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১৫

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১৬

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৭

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

২০
X