শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১০:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

শরীয়তপুরকে হিংসা-সন্ত্রাসমুক্ত করতে পাঠিয়েছেন তারেক রহমান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখছেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, জনগণের প্রিয় নেতা তারেক রহমান শরীয়তপুরকে হিংসা ও সন্ত্রাসমুক্ত করতে আমাকে পাঠিয়েছেন।

শুক্রবার (২১ নভেম্বর) ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষদিনে গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

দিনব্যাপী গণসংযোগে তিনি নাগেরপাড়ার জনবহুল বাজার, গ্রাম ও পাড়া-মহল্লায় ঘুরে স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামীর নির্বাচনে দোয়া কামনা করেন। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করে ভোটকেন্দ্র ব্যবস্থাপনা ও সাংগঠনিক প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দেন।

গণসংযোগে নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বিগত দিনে আমাদের নেতাকর্মীদের ওপর যে হামলা, নির্যাতন, বাড়িঘর লুট করা হয়েছে সব আমরা ভুলে যেতে চাই। আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। শরীয়তপুরের মানুষ সব ধর্ম-বর্ণের মিলনে নতুন একটি গর্বিত শরীয়তপুর গড়ে তুলবো।

তিনি বলেন, বিএনপির রাজনীতি মানে ন্যায়, মানবতা ও শান্তির রাজনীতি। অন্যায় যারা করেছে, যদি আপনিও তাই করেন, তবে পার্থক্য কোথায়? আমরা অতীতের পুনরাবৃত্তি চাই না সামনে এগিয়ে যেতে চাই। আমি আপনাদের সেবা করতে এসেছি, কোনো ভোট চাই না শুধু দোয়া চাই। এলাকার যে কোনো সমস্যায় সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন।

ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, শুধু আশার কথা নয়, আমার আসনের মানুষের সমস্যা সমাধান ও সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার নিয়ে রাজনীতিতে আছি। আপনাদের সঙ্গে নিয়ে শরীয়তপুরকে আধুনিক জেলায় রূপান্তর করব।

এদিকে তার আগমনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ওয়ার্ডগুলোতে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমায়েত হয়ে তাকে স্বাগত জানান।

স্থানীয় বাসিন্দা মতিউর রহমান মৃধা বলেন, অবহেলিত শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুরে রূপ দিতে পারেন নুরুদ্দিন অপু। তিনি নির্বাচিত হলে বেকারত্ব কমবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। আমরা তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চাই।

গণসংযোগে জেলা বিএনপির সহসভাপতি মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গণি মিন্টু সরদার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তারেক আজিজ মোবারক ঢালীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X