চবি প্রতিনিধি
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম
অনলাইন সংস্করণ

চাকসুতে প্যানেল ছাড়া লড়াইয়ে বাগছাসের ৯ প্রার্থী

চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগছাস সমর্থিত প্রার্থীরা। ছবি : কালবেলা
চাকসু ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাগছাস সমর্থিত প্রার্থীরা। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে প্যানেল ছাড়াই স্বতন্ত্র হিসেবে অংশ নেবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থীরা। সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কোনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও স্বতন্ত্রভাবে তাদের ৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় চাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

শাখা বাগছাসের প্রার্থীদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতানুল আরেফিন। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক সম্পাদক পদে লড়বেন যুগ্ম সদস্য সচিব আশরাফ চৌধুরী।

ছাত্রী কল্যাণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সহ-মুখপাত্র নওশীন তাবাচ্ছুম জুথি। সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে উলফাতুর রহমান রাকিব (যুগ্ম-আহ্বায়ক), সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো. নাঈম বিশ্বাস (সদস্য), সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো. তাওসিফ ইয়াসার রুদ্র (সংগঠক)।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে লড়বেন তানভীর অন্তু (যুগ্ম আহ্বায়ক), মো. ফয়সাল মিয়া (যুগ্ম সদস্য সচিব) ও মো. ওসমান গনি (সদস্য)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাখা বাগছাসের আহ্বায়ক মুনতাসির মামুন বলেন, আসন্ন চাকসু নির্বাচনে বাগছাস চবি শাখার পক্ষ থেকে কোনো প্রাতিষ্ঠানিক প্যানেল ঘোষণা করা হয়নি। তবে আমাদের সংগঠনের যে সকল নেতৃবৃন্দ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন, সংগঠন তাদের পাশে থাকবে এবং পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। আমাদের দৃঢ় বিশ্বাস, স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে ছাত্রসংসদে মুক্তচিন্তা, গণতান্ত্রিক চেতনা ও ন্যায্যতার জয় হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X