বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৩১ পিএম
অনলাইন সংস্করণ

৬০০ কোটি ছাড়িয়ে ‘জওয়ান’

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

চার বছর বিরতির পর ‘পাঠান’ সিনেমার মাধ্যমে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছিল বলিউড বাদশা শাহরুখ খানের। এরপর এলো তার অভিনীত ‘জওয়ান’। বক্স অফিসে রীতিমতো সুনামি তুলেছে এই ছবি।

গত ৭ সেপ্টেম্বর ভারতের সাড়ে ৫ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে জওয়ান। পাশাপাশি বিশ্বের নানা দেশের সাড়ে ৪ হাজার পর্দায় মুক্তি পেয়েছে অ্যাটলি কুমার পরিচালিত এই চলচ্চিত্র। মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছিল ছবিটি। প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা হিন্দি সিনেমার তালিকায় সবার শীর্ষে নাম লিখিয়েছে জওয়ান। দ্বিতীয় দিনে বক্স অফিসে সামান্য ভাটা পড়লেও তৃতীয় দিনে আয় বেড়েছে ৪০ শতাংশ। চতুর্থ দিনে বক্স অফিসে তাক লাগিয়ে দিয়েছে জওয়ান।

জানা গেছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ১২৯.৬ কোটি রুপি আয় করে জওয়ান। দ্বিতীয় দিনে ১১০.৮২ কোটি রুপি, তার পরের দিনে ১২৪.৫৮ কোটি রুপি এবং চতুর্থ দিনে ১৪৯ কোটি রুপি। ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৫১৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৬৭৮ কোটি ৭৪ লাখ টাকার বেশি।

ইন্ডিয়া টুডের খবর থেকে জানা গেছে, ১০ সেপ্টেম্বর ভারতে হিন্দি ভার্সনে চলচ্চিত্রটি আয় করে ৭২ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষক মনোবালা বিজয়বালন এক টুইটে জানান, শাহরুখ খান হলেন একমাত্র অভিনেতা, যার একই বছরে দুটি সিনেমা ৫০০ কোটি ক্লাবের সদস্য হয়েছে। এখন দেখার বিষয় কিং খানের মুকুটে আরও কত পালক যোগ হয়!

‘জওয়ান’ ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন—সানায়া মালহোত্রা, যোগী বাবু। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে প্রিয়ামণিকে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায়ও মুক্তি পেয়েছে জওয়ান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X