রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবি ক্যাম্পাসে রুয়েট শিক্ষার্থীকে ছুরিকাঘাত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী স্বাধীন আহমেদ। ছবি : কালবেলা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী স্বাধীন আহমেদ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থী।

শুক্রবার (১০ অক্টোবর) রাত সাড়ে 8টার দিকে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পাশের মাঠে ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম স্বাধীন আহমেদ। তিনি রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে রাতে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুক্তভোগী শিক্ষার্থী কাজলা গেট হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছিলেন। জুবেরী ভবনের আগে শেখ রাসেল মডেল স্কুলের পাশের মাঠে পৌঁছলে দু-তিন অজ্ঞাতপরিচয় যুবক তার পথরোধ করে। কথা বলার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে স্বাধীন আহমেদের থুতনি ও বাম হাতে আঘাত লাগে। হাতে গভীর ক্ষত হওয়ায় সেলাই দিতে হয়।

স্বাধীনের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে রুয়েট প্রশাসনের শিক্ষক ও কর্মকর্তারাও রাতেই হাসপাতালে যান।

রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক মো. রবিউল ইসলাম সরকার বলেন, ঘটনাস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় হওয়ায় আমরা রাবি প্রক্টর অফিসকে বিষয়টি জানিয়েছি। তারা অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে সহায়তার আশ্বাস দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। রুয়েট প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

মতিহার থানার ওসি আবদুল মালেক বলেন, শনিবার সকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১০

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১১

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১২

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৩

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৪

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৫

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৬

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৭

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৮

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

১৯

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত

২০
X