রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ছবি : কালবেলা
ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট প্রদান সম্পন্ন করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান সম্পন্ন করেন।

জয়ের বিষয়ে আশা রেখে ভোট প্রদানের পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, টানা চারবার ভোটের তারিখ পেছানোর পর অবশেষে দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—এটা আমাদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। ডাকসু, জাকসু এবং চাকসুর তুলনায় আমরা নির্বাচনী প্রচারণার জন্য বেশ দীর্ঘ সময় পেয়েছি, যার ফলে প্রার্থীরা শিক্ষার্থীদের মাঝে নিজেদের ভাবনা ও কর্মসূচি তুলে ধরতে পেরেছেন। তবে প্রচারণার সময় বাড়ায় অনেক প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা আর্থিক ও সংগঠনগত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

তিনি বলেন, আমি একটু আগে ভোট দিয়েছি, এখন পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়াটি সুষ্ঠু বলেই মনে হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে বলে আশা করছি। গতকাল ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশ দেখেছি—হাতে মেহেদি দেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের চোখেমুখে রাকসু নিয়ে যে আনন্দ ছিল—তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও বলেন, শুধু ছাত্রশিবির নয়, রাকসু নির্বাচন ঘিরে আমরা সবাই যে পরিশ্রম করেছি, আন্দোলন করেছি, তা শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা আশা করি, ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে এবং নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা পর্যন্ত নিরপেক্ষতা বজায় রাখবে। বিভিন্ন দল ও মতের প্রতিনিধিরা কমিশনে থাকলেও তারা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন ভোটগ্রহণ ও ফলাফল প্রকাশে সুষ্ঠু ভূমিকা পালন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু

স্ত্রীকে হত্যা করে বাসায় তালা দিয়ে পালালেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনা সমর্থকের মাথা ফাটাল ব্রাজিল সমর্থক

বিধ্বস্ত মার্কিন অ্যাপাচি হেলিকপ্টারের ক্রুদের অবস্থা জানালেন ট্রাম্প

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

১০

যুবদল নেতা বহিষ্কার

১১

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

১২

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১৩

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৪

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১৫

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৬

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৭

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৮

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৯

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

২০
X