মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৫২ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে ৭ম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ৭ম আন্তর্জাতিক সম্মেলন (ICIS 2025)। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান, ব্যবসা, প্রযুক্তি ও ইসলামী দৃষ্টিকোণে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযুক্তিকরণ বিষয়ক এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি, বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IOU), দ্য গাম্বিয়া।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহমেদ ও প্রফেসর ড. আবুল হাসান এম. সাদেক, IOU-এর ডেপুটি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আহসান ও রহিমআফরোজ বাংলাদেশ লিমিটেডের নিয়াজ রহিম।

অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন (IOU)-এর আচার্য প্রফেসর ড. আবু আমিনা বিলাল ফিলিপ্স এবং অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

সম্মেলনের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মুহাম্মদ ইমাদুর রহমান। ডিস্টিংগুইশড স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ড. মো. মুশাররফ হোসেন। এ ছাড়া দেশ-বিদেশের শিক্ষাবিদ, গবেষক ও শিক্ষার্থীরা বিভিন্ন টেকনিক্যাল ও প্যারালাল সেশনে গবেষণা উপস্থাপন করেন।

এ ছাড়া সম্মেলনের কনভেনার ছিলেন প্রফেসর ড. শফিকুর রহমান, কো-কনভেনার ড. আবু বিন ইহসান এবং কো-অর্ডিনেটর প্রফেসর ড. আফরোজা বুলবুল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষদিকে আয়োজক কমিটি অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X