স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনা সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ

ভারত সফরে আসছে না আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত
ভারত সফরে আসছে না আর্জেন্টিনা দল। ছবি: সংগৃহীত

আগামী মাসে ভারতে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অনেক সমর্থকদেরই স্বপ্ন ছিল মেসিকে ভারতের মাটিতে খেলতে দেখার। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ এই যে, আর্জেন্টিনা জাতীয় দল আগামী মাসে ভারতে খেলবে না।

জানা গেছে, জওহরলাল নেহরু স্টেডিয়ামে ১৭ নভেম্বরের জন্য নির্ধারিত এই প্রীতি ম্যাচটি ফিফার পরবর্তী আন্তর্জাতিক উইন্ডোতে আয়োজন করা হবে। মূলত, ফিফার অনুমতি পেতে দেরি হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রডকাস্টিং কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্টো অগাস্টিন এ তথ্য নিশ্চিত করেছেন।

এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল আ্যসোসিয়েশন জানিয়েছে, লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল নভেম্বর মাসে অনুশীলনের জন্য স্পেন সফরে যাবে। এরপর তারা শুক্রবার (১৪ নভেম্বর) অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডায় একমাত্র প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ শেষে আর্জেন্টাইন দল দক্ষিণ আমেরিকায় ফিরে যাবে এবং সেখানে ১৮ নভেম্বর পর্যন্ত অনুশীলন চালিয়ে যাবে।

এ প্রসঙ্গে অ্যান্টো অগাস্টিন বলেন, ‘ফিফার অনুমোদন পেতে দেরি হওয়ায় নভেম্বর উইন্ডোতে নির্ধারিত ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মকর্তার সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরালায় অনুষ্ঠেয় ম্যাচটি পরবর্তী উইন্ডোতে আয়োজিত হবে। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই দেওয়া হবে।’

আর্জেন্টিনা দলের ভারত সফর যথাসময়ে না হলেও লিওনেল মেসি পূর্বনির্ধারিত সময়েই ভারত সফর করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X