কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৪ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৫০ এএম
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে কেটরিন কনলির ভূমিধস জয়

কেটরিন কনলি | ছবি : সংগৃহীত
কেটরিন কনলি | ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি প্রার্থী কেটরিন কনলি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি মোট ভোটের ৬৩ শতাংশ পেয়ে ডানপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ৪৩টি নির্বাচনী এলাকা থেকে ভোট গণনা শেষ হওয়ার পর কনলিকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ী ভাষণে কনলি বলেন, ‘আমি এমন একজন রাষ্ট্রপতি হব, যিনি শুনবেন, প্রতিফলিত করবেন এবং যখন প্রয়োজন হবে তখন কথা বলবেন।’ তিনি আরও বলেন, ‘একসঙ্গে আমরা এমন একটি নতুন প্রজাতন্ত্র গড়তে পারি, যা সবার মূল্যায়ন করে।’

কনলির প্রতিদ্বন্দ্বী হেদার হাম্পফ্রিস ২৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছেন। ফল প্রকাশের কয়েক ঘণ্টা আগে পরাজয় স্বীকার করে তিনি বলেন, ‘কেটরিন সবার জন্য প্রেসিডেন্ট হবেন। আমি তাকে অন্তর থেকে শুভকামনা জানাই।’

কনলি গাজা যুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন এবং বামপন্থি দলগুলোর সমর্থন পেয়েছেন। তরুণ ভোটাররা তার প্রো-প্যালেস্টাইন অবস্থান এবং সামাজিক ন্যায়ের প্রতিশ্রুতিকে বিশেষভাবে সমর্থন করেছেন।

এরই মধ্যে কনলিকে শুভেচ্ছা জানিয়েছেন আয়ারল্যান্ডের ডেপুটি প্রাইম মিনিস্টার ও ফাইন গেইল দলের নেতা সাইমন হ্যারিস।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট দেশের আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাংবিধানিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, তবে সরাসরি আইন বা নীতি প্রণয়নে তার ক্ষমতা নেই।

সূত্র : আলজাজিরা

কালবেলা/এটিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

১০

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৬

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৭

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৮

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৯

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

২০
X