রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

কান্নারত শিশুর সামনেই বাবাকে থাপ্পড়, সমালোচনার ঝড়

কান্নারত শিশুর সামনেই বাবাকে থাপ্পড়, সমালোচনার ঝড়
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার ছোট্ট মেয়েটি কান্না করছিল। এ সময় ওই শিশুর সামনেই বাবাকে থাপ্পড় মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সাত-আট বছরের মেয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরেছে। একপর্যায়ে উপস্থিত কেউ শিশুর বাবার গালে থাপ্পড় মারলে মেয়েটির কান্না আরও বেড়ে যায়। এরপর শিশুটিকে বাবার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ফেসবুকে অনেকে থাপ্পড় মারার জন্য পুলিশের সমালোচনা করছেন। কেউ লিখেছেন, ‘বাচ্চার সামনে বাবার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ অপর একজন মন্তব্য করেছেন, ‘যে চড়টা মেরেছে, নিশ্চয় সে কোনো সন্তানের বাবা না।’

অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন দাবি করেছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আওয়ামী লীগ কর্মী এবং চড়টি দিয়েছে পুলিশ।

অনুসন্ধানে জানা গেছে, বৃহস্পতিবার সকালে জেনেভা ক্যাম্পে মাদক ব্যবসায়ী দুপক্ষের সংঘর্ষে মো. জাহিদ নামে এক তরুণ নিহত হন। এ ঘটনায় রাতে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। জাহিদ হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় রুস্তম নামে এক ব্যক্তিকে। মেয়ের সামনেই তাকে থাপ্পড় দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও বিভাগের সহকারী উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। গ্রেপ্তারের সময় শিশুটি বাবার কাছে চলে আসে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X