স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০১:৩০ এএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

এমবেউমোর জোড়া গোলে ম্যানইউর টানা তৃতীয় জয়

জোড়া গোল করে ম্যানইউকে জয় এনে দিয়েছেন এমবেউমো। ছবি : সংগৃহীত
জোড়া গোল করে ম্যানইউকে জয় এনে দিয়েছেন এমবেউমো। ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তের উত্তেজনা, কয়েকটি ভয় ধরানো মুহূর্ত—সব মিলিয়ে নাটকীয় এক ম্যাচ শেষে হাসল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ব্রাইটনের বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে ফেব্রুয়ারি ২০২৪ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে টানা তৃতীয় জয় পেল তারা।

ওল্ড ট্র্যাফোর্ডের এই ম্যাচে শুরুটা ছিল একেবারেই ইউনাইটেডের দাপটে। নতুন ক্লাবে নিজের গোল-খরা ভাঙলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যাথুস কুনহা, যিনি ১৬ ম্যাচ পর পেলেন গোলের দেখা। তার দারুণ শটে দলকে এগিয়ে দেওয়ার পর ভাগ্যের সহায়তায় স্কোরলাইন দ্বিগুণ করেন ক্যাসেমিরো। এরপর ব্রায়ান এমবেউমো করেন দলের তৃতীয় গোল, যার ফলে এক ঘণ্টা পর্যন্ত ইউনাইটেড ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

কিন্তু এরপরই শুরু হয় নাটক। পুরোনো ক্লাবের বিপক্ষে দুর্দান্ত এক ফ্রি-কিকে ব্যবধান কমান ড্যানি ওয়েলবেক। শেষ মুহূর্তে চারালামপোস কোস্টৌলাসের কাছাকাছি পোস্টের হেডে ব্যবধান দাঁড়ায় ৩-২—তখন ইউনাইটেডের খেলোয়াড়দের চোখেমুখে দেখা যাচ্ছিল উদ্বেগের ছাপ।

শেষ পর্যন্ত ইনজুরি টাইমে এমবেউমোর চতুর্থ গোলেই স্বস্তি ফেরে। ১২ গজ দূর থেকে জোরালো শটে বল জালে পাঠিয়ে নিশ্চিত করেন জয়—তার জোড়া গোলেই জয় ও পায় ইউনাইটেড।

এই জয়ের ফলে রুবেন আমোরিমের দল উঠে এসেছে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে, অর্থাৎ চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অঞ্চলে। তিন সপ্তাহ আগেও যখন সান্ডারল্যান্ডের বিপক্ষে পরাজয়ের আশঙ্কায় কোচের চাকরি নিয়েই প্রশ্ন উঠেছিল, এখন সেই দলেই দেখা যাচ্ছে আত্মবিশ্বাস ও সামঞ্জস্যের ছাপ।

গত কয়েক মৌসুমে ট্রান্সফার নীতির জন্য সমালোচিত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু এ বছর কুনহা ও এমবেউমোকে প্রায় ১৩০ মিলিয়ন পাউন্ড ব্যয়ে দলে টানা এখন মনে হচ্ছে সঠিক সিদ্ধান্ত।

এখন প্রশ্ন শুধু একটাই—এই ধারাবাহিকতা তারা কতদূর ধরে রাখতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ: অর্থমন্ত্রী

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

১০

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১

১১ রানে হারল বাংলাদেশ

১২

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

১৩

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

১৪

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১৫

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১৬

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১৭

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৮

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৯

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

২০
X