বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সিসা দূষণমুক্ত বাংলাদেশ গড়তে খুবিতে নানা কর্মসূচি

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুবিতে সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা
আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুবিতে সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত। ছবি : কালবেলা

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সচেতনতামূলক র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় ইয়ুথনেট গ্লোবালের আয়োজনে এবং পিওর আর্থ বাংলাদেশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘কোনো মাত্রাই নিরাপদ নয় : সিসা দূষণ বন্ধে কাজ করার এখনই সময়’- এ স্লোগানকে সামনে রেখে র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে শুরু হয়ে অপরাজিতা ও বিজয় ২৪ হল প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় স্কুল প্রাঙ্গণে শেষ হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইয়ুথনেট গ্লোবাল খুলনা জেলার সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ মুগ্ধর সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক স্বর্ণকমল রায়, সহকারী শিক্ষক মোজাহিদুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি আলকামা রমিনসহ আরও অনেকে।

পরে বক্তারা শিশুদের সিসা দূষণ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তারা বলেন, দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের ফলে বাতাস, পানি, মাটি, খাবার, খেলনা, রঙ এবং রান্নার সামগ্রীতে সিসা দূষণ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে শিশুদের স্নায়ুবিক ও শারীরিক বিকাশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য গভীর হুমকি।

বক্তারা অবৈধ সিসা ব্যাটারি রিসাইক্লিং কারখানা দ্রুত বন্ধ ও খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনের কড়া নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

তারা বলেন, সিসা দূষণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, কঠোর আইন প্রয়োগ ও পরিবেশবান্ধব শিল্পায়ন এখন সময়ের দাবি।

পরে মানববন্ধনটি খুলনার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X